1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
এলজিইডিতে আউটসোর্সিং নিয়োগ বাণিজ্যের অভিযোগ প্রধান প্রকৌশলীর ঘনিষ্ঠতার প্রভাব, সিন্ডিকেটের নেতৃত্বে ম্যানেজার নূরুল ইসলাম আত্রাই ৩১০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ উদ্বোধন উল্লাপাড়ায় ছাত্রদল নেতা পরিচয়ে হুমকি মারধরের অভিযোগ, অডিও ভাইরাল আত্রাইয়ে রাতের আঁধারে ক্যাবল লাইন কেটে নাশকতা, আতঙ্কে ব্যবসায়ী—দোষীদের গ্রেপ্তারের দাবি পুলিশের জালে ছিনতাইকারী: আত্রাই ঘটনা রাজশাহী থেকে গ্রেফতার ২ নওগাঁ জেলা আ.লীগের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ওমানে সোশ্যাল ক্লাব নির্বাচন: প্রবাসীদের কল্যাণে বড় প্রতিশ্রুতি নিয়ে প্রচারণায় রবিউল হোসেন আত্রাইয়ে যথাযথ মর্যাদায় পালিত হলো মহান স্বাধীনতা দিবস আত্রাই ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত কাপড় ব্যবসায়ী, নগদ ৩০ হাজার টাকা লুট উপসম্পাদকীয়: “এই বাজার কার—ব্যবসায়ীর, না সিন্ডিকেটের?”

আত্রাই ৩১০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ উদ্বোধন

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: নওগাঁর আত্রাই উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও উন্নত জাতের বীজ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি ও উপজেলা বিএনপির সহসভাপতি মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. আলাউল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, উপজেলা কৃষক দলের সভাপতি আসাদুজ্জামান বুলেট, সাধারণ সম্পাদক কেএম আইয়ূব, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম নাসির উদ্দিনসহ কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ইউনিয়নের কৃষক এবং গণমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠানে জানানো হয়, পর্যায়ক্রমে উপজেলার মোট ৩১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে এই প্রণোদনা বিতরণ করা হবে। প্রত্যেক কৃষককে ৫ কেজি উফশী আউশ ধানের বীজ, ১০ কেজি এমওপি সার এবং ১০ কেজি ডিএপি সার দেওয়া হচ্ছে। এছাড়াও পাট, মুগ ডাল ও তিল চাষের জন্য আলাদাভাবে প্রয়োজনীয় বীজ ও সার সহায়তা প্রদান করা হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার জানান, কৃষকদের উৎপাদন বৃদ্ধি এবং ফসলের বহুমুখীকরণে উৎসাহিত করতে সরকারের এই প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি কৃষকদের সঠিকভাবে বীজ ও সার ব্যবহারের পরামর্শও দেন।তিনি আরও বলেন,আজ উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :