1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে দেলোয়ার হোসেন মিন্টুর নির্বাচনী প্রচারণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জনআকাঙ্ক্ষার বাংলাদেশ ও তারেক রহমানের রূপান্তরের রাজনীতি; জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু আত্রাইয়ে নিষিদ্ধ রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস; ব্যবসায়ীকে জরিমানা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: মনিয়ারী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক চেয়ারম্যান এসএম ফারুক বখত্ দুর্যোগে ক্ষতিগ্রস্ত অবকাঠামো ঘুরে দেখলেন ইউএনও মনিরুজ্জামান ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন রানীনগরে অভিযান: বসতবাড়ি থেকে ৯.৫ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার নিম্নচাপের প্রভাবে আত্রাইয়ে টানা বৃষ্টির আশঙ্কা, বাড়তে পারে নদীর পানি ও জলাবদ্ধতা আত্রাই নদীর পানি বৃদ্ধি, পানি নিষ্কাশনের অভাবে জলাবদ্ধতা,পানিবন্দি কয়েকটি পরিবার আত্রাইয়ে বিশ্বকাপ ফুটবল খেলা শেষে খিচুড়ি বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩

আউকপাড়ায় আড়াই কেজি গাঁজাসহ ‘মাদকসম্রাজ্ঞী’ লিপি আটক, বিএনপি নেতা আব্দুল হাকিমের সহযোগিতায় পুলিশে সোপর্দ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
মাদকসম্রাজ্ঞী লিপি আক্তার লন্ডনী

সাভার (ঢাকা) প্রতিনিধি:
আশুলিয়ার পশ্চিম আউকপাড়া পুকুরপার এলাকায় আড়াই কেজি গাঁজাসহ লিপি আক্তার লন্ডনি নামে এক নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। সোমবার (৬ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন লিপি আক্তার লন্ডনি। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তার এই অবৈধ কর্মকাণ্ডে এলাকার যুব সমাজ ধ্বংসের মুখে পড়ছিল। এমন পরিস্থিতিতে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য ও আশুলিয়া ইউনিয়ন বিএনপির সহ-প্রচার সম্পাদক মোঃ আব্দুল হাকিমের নেতৃত্বে স্থানীয়রা অভিযান চালিয়ে তাকে আটক করেন।
পরে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয় এবং থানায় নিয়ে যায়।
এ ঘটনায় এলাকায় স্বস্তির পরিবেশ ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা বলেন, দীর্ঘদিন পর মাদক ব্যবসার বিরুদ্ধে এমন কার্যকর উদ্যোগে তারা সন্তুষ্ট এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি নেতা মোঃ আব্দুল হাকিম বলেন, আমরা একটি মাদকমুক্ত সমাজ গড়তে বদ্ধপরিকর। আমাদের নেতা ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নির্দেশনা রয়েছে,এলাকায় কোনো মাদক চলবে না। সেই লক্ষ্যেই আমরা কাজ শুরু করেছি। আমাদের এলাকায় কোনো মাদকসেবী বা ব্যবসায়ীর স্থান হবে না।
এ বিষয়ে বিএনপি নেতা মোঃ মোশাররফ হোসেন বলেন, আমাদের এলাকা মাদকের আখড়ায় পরিণত হয়েছিল। এই অভিশাপ থেকে মুক্তি পেতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। না হলে ভবিষ্যৎ প্রজন্ম ভয়াবহ ঝুঁকির মুখে পড়বে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ নজরুল ইসলাম জানান, স্থানীয়দের সহযোগিতায় লিপি আক্তার লন্ডনিকে প্রায় আড়াই কেজি গাঁজাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে থানায় রাখা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।
তিনি আরও বলেন, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :