1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আশুলিয়ায় জমি দখলের চেষ্টায় ঘর ভাঙচুর, গাছ কাটার অভিযোগ খুলনায় সারের ডিলার নিয়োগে ভয়াবহ জালিয়াতির চেষ্টা; অভিযোগের আঙুল জেলা প্রশাসকের দিকে সাভারে এসআই আলতাব হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মারুন গ্রেপ্তার সাভারে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন হোসেন নাসির গ্রেফতার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাভারে নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আসছে শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’ ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের কর্মসূচি, আহ্বানে রুহুল আমিন মুক্তা

আশুলিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুবদলের দোয়া মাহফিল

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

সাভার প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় সাভারের আশুলিয়ায় কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ আসর ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানের উদ্যোগে আশুলিয়ার ডেন্ডাবর হাবিব ক্রিকেট একাডেমি মাঠে এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলেম-ওলামা, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী দোয়া মাহফিলে অংশ নেন। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর মিলাদ ও বিশেষ মুনাজাতে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

সংক্ষিপ্ত বক্তব্যে আয়োজক মোহাম্মদ আইয়ুব খান বলেন,
“বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন; তিনি দেশের গণতন্ত্র, মানবাধিকার এবং জাতীয় ঐক্যের প্রতীক। তার সুস্থতা দেশের ভবিষ্যৎ রাজনীতি ও গণতান্ত্রিক যাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা তার দ্রুত আরোগ্যের জন্য আল্লাহর কাছে আন্তরিকভাবে দোয়া করছি।”
তিনি আরও জানান,
“বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় যুবদলের পক্ষ থেকে এ ধরনের দোয়া ও মানবিক কর্মসূচি আগামীতেও অব্যাহত থাকবে।”

দোয়া মাহফিল শেষে উপস্থিত মাদ্রাসা শিক্ষার্থী ও নেতাকর্মীসহ প্রায় ১০ হাজার নেতাকর্মীদের মাঝে খাবার বিতরণ করা হয়। স্থানীয়দের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি হয়ে ওঠে শান্তিমুখর ও হৃদ্যতাপূর্ণ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :