1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের আত্রাইয়ে গাঁজা-ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী আটক আত্রাইয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়, গুরুত্ব পেল মাদক-বাল্যবিবাহ-সাইবার অপরাধ আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে হাটবাজারে গণসংযোগে বিএনপি নেতা হামিদুল হক বাবু’র আত্রাই ২১০ পিস নেশাদ্রব্য টাপেন্টাডলসহ এক নারী আটক গ্যাসের দাবিতে সাভারে তিতাস অফিস ঘেরাও করে বিক্ষোভে করেছে ব্যাংক টাউনবাস গত আগস্টে আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে ৪ নারীর মৃত্যু, এক মাসেই চার আত্মহত্যা নিয়ে উদ্বেগ আত্রাইয়ে রাস্তা নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ- সমাধানের আশ্বাস ইউএনওর আত্রাইয়ে মৎস্য ও পশুখাদ্যের দোকানে অভিযানে অর্থদণ্ড শিক্ষার্থীদের ক্ষোভের মুখে জাবি স্কুল-কলেজ, অতিরিক্ত ফি সমন্বয়ের আশ্বাস

আশুলিয়ায় ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান: ৪২ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার, প্রাইভেটকার জব্দ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

সাভার প্রতিনিধি :
রাজধানীর উপকণ্ঠ আশুলিয়ায় এক সফল অভিযান চালিয়ে ৪২ কেজি গাঁজাসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি সিলভার রঙের প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।
বুধবার (১ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়া থানার নিরিবিলি বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এই বিশেষ অভিযান চালানো হয়।
ঢাকা জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার শামীমা পারভীনের বিশেষ নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. জাহিদুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মো. নাফিউল ইসলাম, পিপিএমসহ ডিবির একটি চৌকস দল নিরিবিলি বাসস্ট্যান্ড এলাকায় ওত পেতে থাকে। একটি সন্দেহভাজন প্রাইভেটকারকে থামিয়ে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে ৪২ কেজি গাঁজার বিশাল চালান।
গ্রেপ্তারকৃতরা হলেন,মো. মাসুম (২২): কুমিল্লা জেলার তিতাস উপজেলার শিবপুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে,মো. সোয়েব শেখ (২০): চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার উথুলি গ্রামের মো. জামাল শেখের ছেলে।
ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা চঞ্চল্যকর তথ্য দিয়েছে। তারা জানায়, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা থেকে পাইকারি দরে এই বিপুল পরিমাণ গাঁজা সংগ্রহ করেছিল তারা। এরপর আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে প্রাইভেটকারে করে ঢাকা-আরিচা মহাসড়ক ব্যবহার করে চুয়াডাঙ্গায় নিয়ে যাচ্ছিল বিক্রির উদ্দেশ্যে। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই আশুলিয়ায় ডিবির জালে আটকা পড়ে তারা।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি মো. সাইদুল ইসলাম বলেন,গ্রেপ্তারকৃতরা দেশের একটি বড় এবং সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের করে আদালতে পাঠানো হয়েছে । একই সঙ্গে এই চক্রের মূল হোতা, অর্থায়নকারী এবং মাদকের প্রকৃত উৎস ও রুট শনাক্ত করতে ডিবি পুলিশের তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :