1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের আত্রাইয়ে গাঁজা-ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী আটক আত্রাইয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়, গুরুত্ব পেল মাদক-বাল্যবিবাহ-সাইবার অপরাধ আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে হাটবাজারে গণসংযোগে বিএনপি নেতা হামিদুল হক বাবু’র আত্রাই ২১০ পিস নেশাদ্রব্য টাপেন্টাডলসহ এক নারী আটক গ্যাসের দাবিতে সাভারে তিতাস অফিস ঘেরাও করে বিক্ষোভে করেছে ব্যাংক টাউনবাস গত আগস্টে আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে ৪ নারীর মৃত্যু, এক মাসেই চার আত্মহত্যা নিয়ে উদ্বেগ আত্রাইয়ে রাস্তা নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ- সমাধানের আশ্বাস ইউএনওর আত্রাইয়ে মৎস্য ও পশুখাদ্যের দোকানে অভিযানে অর্থদণ্ড শিক্ষার্থীদের ক্ষোভের মুখে জাবি স্কুল-কলেজ, অতিরিক্ত ফি সমন্বয়ের আশ্বাস

আশুলিয়ায় প্রকাশ্যে সিল মারার অভিযোগ পুলিশ ও নৌকা প্রার্থীর বিরুদ্ধে ;পুনঃনির্বাচনের দাবি।

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২

এইচ এম হুমায়ুন কবির: পঞ্চম ধাপের আশুলিয়া ইউপি নির্বাচনে প্রশাসনের নাকের ডগায় বেলট ছিনিয়ে নৌকায় ছিল মারার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে আনারস প্রতিকে নির্বাচন করা সতন্ত্র প্রার্থী রাজু আহমেদ।
তার অভিযোগ এতো জাল-জালিয়াতির পরও তিনি ৬৮৫৪ ভোট পেয়েছেন। তার দাবি প্রায় প্রতিটি কেন্দ্রে জোরপূর্বক বেলট ছিনিয়ে সীল মারার ঘটনা ঘটেছে। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হলে রাজু আহমেদ বিপুল ভোটে নির্বাচিত হবেন বলেও মন্তব্য করেন। এসব অনিয়মের খবর পুলিশ ও দায়িত্বরত ম্যাজিস্ট্রেটকে জানিয়েও কোন ফল হয়নি বরং তারা নীরব থেকে কালক্ষেপণ করে সীল মারতে পরোক্ষভাবে সহযোগিতা করেছেন।
এসময় রাজু আহমেদ অভিযোগ করেন একজন পুলিশ কর্মকর্তাও ও সয়ং প্রিজাইডিং অফিসার হারুনর রশিদকে নৌকায় সীল মারতে দেখেন। সাথে সাথে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানালে তারাও বিষয়টি বিষয়টি এড়িয়ে যান । প্রশাসনের এমন নীরব ভূমিকায় ক্ষুব্ধ রাজু আহমেদ সহ সাধারণ ভোটাররা। এমন অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত নির্বাচন অনুষ্ঠান মাননীয় প্রধানমন্ত্রী ও সরকারের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করেছে বলেও মন্তব্য করেন রাজু আহমেদ।

সংবাদ সম্মেলনে রাজু আহমেদ দাবি জানান কোন রকম কালক্ষেপণ ছাড়াই গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে এবং নির্বাচন ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা বিশ্বাস ধরে রাখার লক্ষ্যে পুনঃ নির্বাচনের। শুধুমাত্র পুনঃনির্বাচন দিলেই আশুলিয়ার সাধারণ ভোটাররা তাদের ভোটাধিকার ফিরে পাবে এবং নির্বাচন ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরে আসবে। এ সময় রাজু আহমেদ অভিযোগ করেন রাতের আধারে তার বাড়িতে ককটেল ফোটানো হয়েছে এবং তাকে এবং তার নেতা কর্মীদের হত্যার হুমকি দেয়া হয়েছে। এই নির্বাচন অনুষ্ঠানকে কেন্দ্র করে তিনি এবং তার পরিবার চরম নিরাপত্তা হীনতায় ভুগছেন বলেও তিনি জানান। এসময়ের তিনি নিযুক্ত করেন নির্বাচনের এই ভোট জালিয়াতি কোনভাবেই গ্রহণযোগ্য নয় এবং এ ফলাফল তিনি মানেন না। ন্যায় বিচারের লক্ষ্যে তিনি আদালতের শরণাপন্ন হবেন বলেও উপস্থিত গণমাধ্যম কর্মীদের জানান। ভোট জালিয়াতির প্রতিরোধ করতে গেলে সংশ্লিষ্ট ভোটকেন্দ্র গুলোতে নৌকার সমর্থকদের দাঁড়া শারীরিক ভাবে লাঞ্চিত হয়েছেন বলেও রাজু আহমেদ অভিযোগ করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :