1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের আত্রাইয়ে গাঁজা-ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী আটক আত্রাইয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়, গুরুত্ব পেল মাদক-বাল্যবিবাহ-সাইবার অপরাধ আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে হাটবাজারে গণসংযোগে বিএনপি নেতা হামিদুল হক বাবু’র আত্রাই ২১০ পিস নেশাদ্রব্য টাপেন্টাডলসহ এক নারী আটক গ্যাসের দাবিতে সাভারে তিতাস অফিস ঘেরাও করে বিক্ষোভে করেছে ব্যাংক টাউনবাস গত আগস্টে আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে ৪ নারীর মৃত্যু, এক মাসেই চার আত্মহত্যা নিয়ে উদ্বেগ আত্রাইয়ে রাস্তা নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ- সমাধানের আশ্বাস ইউএনওর আত্রাইয়ে মৎস্য ও পশুখাদ্যের দোকানে অভিযানে অর্থদণ্ড শিক্ষার্থীদের ক্ষোভের মুখে জাবি স্কুল-কলেজ, অতিরিক্ত ফি সমন্বয়ের আশ্বাস

আশুলিয়ায় শ্রমিককে মারধরের অভিযোগ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১

আশুলিয়া প্রতিনিধিঃ আশুলিয়ায় ফ্যাশন ডটকম লিমিটেড নামের এক কারখানার রিরুদ্ধে পোষাক শ্রমিককে মারধরের অভিযোগ উঠেছে।

শনিবার (৪ ডিসেম্বর) সকালে ওই শ্রমিক কারখানায় কাজে যোগদান করতে গেলে এ ঘটনা ঘটে।

আহত শ্রমিক আকাশ খা খুলনা জেলার বারাসাত গ্রামের বাসিন্দা। সে আশুলিয়ার কাঠগড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন যাবত বসবাস করে আসছে।

আহত শ্রমিক আকাশ খা বলেন, আমার ফ্যাক্টুরির শ্রমিকরা একটি ট্রেড ইউনিয়ন গঠন করতে চাই। যেখানে আমাকে সাধারণ সম্পাদক হিসেবে রাখা হয় এবং আমি ঢাকা বিভাগীয় শ্রম দপ্তরে ট্রেড ইউনিয়নের রেজিষ্ট্রেশনের জন্য আবেদন করি । আর এই বিষয় নিয়েই ফ্যাক্টুরির কর্তৃপক্ষ আমার প্রতি ক্ষোভ প্রকাশ করে এবং আমাকে বিভিন্ন সময় হুমকি দিতে থাকে। এজন্য কয়েক দিন আগে আমাকে কারখানা থেকে বের করে দেয়। পরে শ্রম অধিদপ্তরে ফ্যাক্টরির মালিকের বিরুদ্ধে অভিযোগ দিলে চাকরিতে পুনর্বহাল করে। আজ সকাল ৮ টায় ডিউটিতে গেলে এডমিন ম্যানেজার আলমগীর ও সিকিউরিটি গার্ডসহ কারখানার পালিত বহিরাগত সন্ত্রাসীরা আমার উপর হামলা চালায় এবং আমার গলায় চাপ দিয়ে ধরে জোরপূর্বক রিজাইন লেটারে টিপসই ও সাদা কাগজে স্বাক্ষর রাখে। পরে আমার সহকর্মীরা আমাকে আহত অবস্থায় উদ্ধার করে হসপিটালে নিয়ে আসে।

ঘটনার ব্যাপারে জানতে চাইলে ফ্যাশন ডটকম লিঃ এর এডমিন ম্যানেজার আলমগীর হোসেন মারধরের বিষয়টি অস্বীকার করে বলেন, ওই শ্রমিক তার পাওয়ানদি বুঝে নিয়ে গেছে এবং কারখানার বাহিরে গিয়ে মিথ্যা অভিযোগ করছে।

এব্যাপারে বাংলাদেশ তৃনমুল গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন এর সভাপতি শামীম খাঁন বলেন, যেখানে এই শিল্পকে রক্ষার জন্য বাংলাদেশ শ্রম আইনে ট্রেড ইউনিয়ন করার অধিকার নিশ্চিত করেছে সেখানে ফ্যাশন ডটকম এর মালিক-কতৃপক্ষের সন্ত্রাসী বাহিনী দ্বারা এমন হামলার ঘটনায় তীব্র ও প্রতিবাদ জানাচ্ছি। এছাড়াও নেক্কারজনক এই ঘটনার বিরুদ্ধে আমাদের ফেডারেশনের পক্ষ থেকে আহত অই শ্রমিককে আইনগত সকল প্রকার সহায়তা প্রদান করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :