1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আশুলিয়ায় জমি দখলের চেষ্টায় ঘর ভাঙচুর, গাছ কাটার অভিযোগ খুলনায় সারের ডিলার নিয়োগে ভয়াবহ জালিয়াতির চেষ্টা; অভিযোগের আঙুল জেলা প্রশাসকের দিকে সাভারে এসআই আলতাব হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মারুন গ্রেপ্তার সাভারে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন হোসেন নাসির গ্রেফতার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাভারে নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আসছে শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’ ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের কর্মসূচি, আহ্বানে রুহুল আমিন মুক্তা

ইনকিলাব মঞ্চের প্রধান ওসমান হাদীর উপর হামলার প্রতিবাদে আত্রাই উত্তাল—কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও কঠোর শাস্তির দাবি

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:
ইনকিলাব মঞ্চের প্রধান ওসমান হাদীর উপর ন্যাক্কারজনক ও বর্বরোচিত হামলার ঘটনায় সারাদেশের ন্যায় নওগাঁর আত্রাই উপজেলায় প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে আত্রাই থানা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আজকের এই প্রতিবাদ কর্মসূচিতে আত্রাইয়ের রাজপথে ক্ষোভে ফেটে পড়েন বিএনপির নেতাকর্মীরা। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা বলেন, মতপ্রকাশের স্বাধীনতায় আঘাত হেনে এমন কাপুরুষোচিত হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি গণতন্ত্র ও ভিন্নমতের ওপর সরাসরি আঘাত।

সমাবেশে উপস্থিত ছিলেন নওগাঁ-০৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এস এম রেজাউল ইসলাম রেজু, আত্রাই থানা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেটসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

বক্তারা আরও বলেন, পরিকল্পিতভাবে কণ্ঠরোধের এই অপচেষ্টা প্রমাণ করে একটি মহল ভিন্নমত সহ্য করতে অক্ষম। অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করা হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

প্রতিবাদ মিছিলটি আত্রাই উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় হামলার বিরুদ্ধে একযোগে সোচ্চার থাকার আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :