1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আশুলিয়ায় জমি দখলের চেষ্টায় ঘর ভাঙচুর, গাছ কাটার অভিযোগ খুলনায় সারের ডিলার নিয়োগে ভয়াবহ জালিয়াতির চেষ্টা; অভিযোগের আঙুল জেলা প্রশাসকের দিকে সাভারে এসআই আলতাব হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মারুন গ্রেপ্তার সাভারে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন হোসেন নাসির গ্রেফতার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাভারে নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আসছে শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’ ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের কর্মসূচি, আহ্বানে রুহুল আমিন মুক্তা

কপিলমুনিতে নকশা পরিবর্তন করে উচ্ছেদ অভিযানের প্রতিবাদে মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

খুলনা প্রতিনিধি:
খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে সড়কের বাঁক সরলীকরণের নামে নকশা বদলে ডিগ্রি মাদরাসাসহ বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত স্থানীয়রা। জমি অধিগ্রহণের অর্থ পরিশোধ না করেই উচ্ছেদ অভিযান চালানোয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।
বুধবার সকালে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে অংশ নেন ক্ষতিগ্রস্ত ভবন মালিক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ। বক্তারা অভিযোগ করেন, সড়ক ও জনপথ বিভাগ প্রভাবশালী এক ব্যবসায়ীর ভবন রক্ষায় মূল নকশা পরিবর্তন করেছে। এতে সড়কের সুরক্ষা বিঘ্নিত হওয়ার পাশাপাশি হাসপাতাল ও মাদরাসা এলাকার কাছে তৈরি হচ্ছে আরও দুটি ঝুঁকিপূর্ণ বাঁক।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘বাঁক সরলীকরণের নামে বুলডোজার চালিয়ে কপিলমুনি সিনিয়র ফাজিল মাদরাসা ভেঙে দেওয়া হয়েছে। অথচ অধিগ্রহণের টাকা পরিশোধের কোনো উদ্যোগই নেয়নি প্রশাসন।’
পর্যায়ক্রমে ব্যবসাপ্রতিষ্ঠানের দোকানপাটে উচ্ছেদ অভিযান বন্ধের দাবি জানিয়ে তারা বলেন, বৈষম্যমূলক সিদ্ধান্তের কারণে জনস্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
পরে জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি জমা দেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা। জমি অধিগ্রহণের অর্থ পরিশোধ না করা পর্যন্ত উচ্ছেদ অভিযান স্থগিত রাখার দাবি জানান তারা।
মানববন্ধনে নিরাপদ সড়ক চাই (নেসচা) খুলনা শাখার নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :