1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আশুলিয়ায় জমি দখলের চেষ্টায় ঘর ভাঙচুর, গাছ কাটার অভিযোগ খুলনায় সারের ডিলার নিয়োগে ভয়াবহ জালিয়াতির চেষ্টা; অভিযোগের আঙুল জেলা প্রশাসকের দিকে সাভারে এসআই আলতাব হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মারুন গ্রেপ্তার সাভারে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন হোসেন নাসির গ্রেফতার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাভারে নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আসছে শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’ ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের কর্মসূচি, আহ্বানে রুহুল আমিন মুক্তা

খুলনায় মালয়েশিয়ান উচ্চশিক্ষা নিয়ে এডুকেশন এক্সপো-২০২৫ অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

খুলনা প্রতিনিধি: মালয়েশিয়ায় উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য খুলনায় অনুষ্ঠিত হলো দিনব্যাপী “এডুকেশন এক্সপো–২০২৫”। শুক্রবার সকালে নগরীর হোটেল ক্যাসেল সালামে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন আয়োজক সংস্থা ‘ফর ইউ এডুকেশন’–এর প্রতিনিধিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবছর বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি জমান। এর মধ্যে মালয়েশিয়া শিক্ষার্থীদের অন্যতম পছন্দের গন্তব্যে পরিণত হয়েছে। উন্নত মানের শিক্ষা, আধুনিক ক্যাম্পাস সুবিধা এবং তুলনামূলক স্বল্প খরচে পড়াশোনার সুযোগ শিক্ষার্থীদের আকৃষ্ট করছে দেশটিতে।
আয়োজকরা জানান, মালয়েশিয়ার স্বনামধন্য বিশ্ববিদ্যালয় গুলোর সুযোগ–সুবিধা, ভর্তির প্রক্রিয়া, বৃত্তি এবং জীবনযাপন সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরাই ছিল এ এক্সপোর মূল উদ্দেশ্য। দিনব্যাপী আয়োজনে শতাধিক শিক্ষার্থী অংশ নেন এবং সরাসরি পরামর্শ গ্রহণ করেন মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের কাছ থেকে।
এডুকেশন এক্সপোর সমাপনী অনুষ্ঠান আগামী শনিবার (১ নভেম্বর) খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম মোড়ল মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
সমাপনীতে ২০২৬ সেশনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে একটি লাইভ র‍্যাফেল ড্র, যেখানে বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় গাড়ি, মোটরসাইকেল, ল্যাপটপসহ নানা পুরস্কার।
শিক্ষার্থীদের মতে, এমন উদ্যোগ বিদেশে পড়াশোনার স্বপ্নপূরণে দিকনির্দেশনা ও অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :