1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে দেলোয়ার হোসেন মিন্টুর নির্বাচনী প্রচারণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জনআকাঙ্ক্ষার বাংলাদেশ ও তারেক রহমানের রূপান্তরের রাজনীতি; জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু আত্রাইয়ে নিষিদ্ধ রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস; ব্যবসায়ীকে জরিমানা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: মনিয়ারী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক চেয়ারম্যান এসএম ফারুক বখত্ দুর্যোগে ক্ষতিগ্রস্ত অবকাঠামো ঘুরে দেখলেন ইউএনও মনিরুজ্জামান ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন রানীনগরে অভিযান: বসতবাড়ি থেকে ৯.৫ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার নিম্নচাপের প্রভাবে আত্রাইয়ে টানা বৃষ্টির আশঙ্কা, বাড়তে পারে নদীর পানি ও জলাবদ্ধতা আত্রাই নদীর পানি বৃদ্ধি, পানি নিষ্কাশনের অভাবে জলাবদ্ধতা,পানিবন্দি কয়েকটি পরিবার আত্রাইয়ে বিশ্বকাপ ফুটবল খেলা শেষে খিচুড়ি বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩

গ্রীন টেলিভিশনে সংবাদ প্রচারের পর অসহায় রাহেলার পাশে আত্রাই উপজেলা প্রশাসন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:গ্রীন টেলিভিশনে সংবাদ প্রচারের পর অবশেষে ভাগ্যের চাকা ঘুরলো সদ্য কারামুক্ত অসহায় রাহেলা বেগমের। নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে অন্ধকার জীবনে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন ৬৫ বছর বয়সী এই নারী।

জানা গেছে, দীর্ঘ ৩০ বছর কারাবাস শেষে মুক্তি পেলেও বাইরের জগতটা রাহেলার কাছে হয়ে উঠেছিল আরও অন্ধকার। মাথা গোঁজার ঠাঁই আর সহায়-সম্বলহীন এই নারী যখন জীবনযুদ্ধে দিশেহারা, ঠিক তখনই তার করুণ পরিস্থিতির গল্প উঠে আসে গ্রীন টেলিভিশনের পর্দায়। সংবাদটি নজরে আসার পরপরই দ্রুত সাড়া দেয় আত্রাই উপজেলা প্রশাসন।
এরই ধারাবাহিকতায় আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউল ইসলামের নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তারা আজ (২১ জানুয়ারি) রাহেলার অস্থায়ী বাসস্থানে গিয়ে তার খোঁজখবর নেন।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ, খাদ্য সামগ্রী সহ শীতবস্ত্র তুলে দেওয়া হয় অসহায় রাহেলার হাতে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল হান্নান, উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পিএম কামরুজ্জামান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রশাসনের পক্ষ থেকে রাহেলা বেগমকে সরকারি ঘর প্রদানসহ বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় আনার আশ্বাস দেওয়া হয়েছে। প্রশাসনের এমন ত্বরিত পদক্ষেপে দীর্ঘদিনের হতাশা কাটিয়ে রাহেলার চোখে-মুখে এখন স্বস্তির হাসি।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আব্দুল মোতালেব ও স্থানীয় দোকানী মো. তারাজুল ইসলাম জানান, “গ্রীন টেলিভিশনে রাহেলার অসহায়ত্বের খবরটি আসার কারণেই আজ প্রশাসনের কর্মকর্তাদের দৃষ্টিগোচর হয়েছে। আমরা এই মানবিক উদ্যোগের জন্য প্রশাসন ও গ্রীন টেলিভিশনকে ধন্যবাদ জানাই।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউল ইসলাম জানান, গ্রীন টেলিভিশনের সংবাদের মাধ্যমে আমরা রাহেলার অসহায়ত্বের কথা জানতে পারি। সরকারের পক্ষ থেকে তার আবাসন ও জীবনমান উন্নয়নের জন্য সব ধরনের সহায়তা নিশ্চিত করা হবে।
সরকারি সহায়তায় এখন মাথা গোঁজার স্থায়ী ঠিকানা আর শেষ বয়সে এসে আত্মনির্ভরশীল হওয়ার স্বপ্ন দেখছেন রাহেলা বেগম। প্রশাসনের এই মানবিক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :