1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
সাভারে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল আশুলিয়ায় জমি দখলের চেষ্টায় ঘর ভাঙচুর, গাছ কাটার অভিযোগ খুলনায় সারের ডিলার নিয়োগে ভয়াবহ জালিয়াতির চেষ্টা; অভিযোগের আঙুল জেলা প্রশাসকের দিকে সাভারে এসআই আলতাব হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মারুন গ্রেপ্তার সাভারে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন হোসেন নাসির গ্রেফতার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাভারে নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আসছে শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’ ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার বার্ষিক সভা পালন

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

সাভার প্রতিনিধি :
রাজধানী ঢাকার বকশীবাজার এ অবস্থিত জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার জাতীয় সাধারণ বার্ষিক সভা অনুষ্ঠিত হয়।
২৩ সে ডিসেম্বর সোমবার, সংশোধিত সময় সকাল ১২ ঘটিকার সময় জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার প্রধান কার্যালয় ৬, অরফানেজ রোড, বকশিবাজার, ঢাকা-১২১১ এ সংস্থার জাতীয় সাধারন বার্ষিক সভা-২০২৪ ইং অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানটি সংস্থার চেয়ারম্যান মোঃ নুরুল আলম সিদ্দিকী এর সভাপতিত্বে ও মহাসচিব আইয়ুব আলী হাওলাদারের সঞ্চালনায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন রুহুল কুদ্দুস তালুকদার (দুলু) সাবেক ভূমি মন্ত্রী, সাবেক সংসদ সদস্য নাটোর-২ আসন ও সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বিশেষ অতিথি জনাব, হাজী মোঃ আনোয়ার পারভেজ (বাদল), সাবেক সভাপতি, চকবাজার থানা (বিএনপি) ও সাবেক কাউন্সিলর ২৮ নং ওয়ার্ড, ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন, জনাব, হাজী মোঃ টিপু সুলতান, সাবেক সহ-সভাপতি, চকবাজার থানা, বিএনপি ও সদস্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), জনাব, হাজী মোঃ শহীদুল ইসলাম (বাবুল), সাবেক সাধারন সম্পাদক, চকবাজার থানা, বিএনপি ও সাবেক কাউন্সিলর ২৯ নং ওয়ার্ড, ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন, হাজী মোঃ আনোয়ারুল হক রনি, সাবেক সাংগঠনিক সম্পাদক, চকবাজার থানা, বিএনপি উপস্থিত ছিলেন
অনুষ্ঠানে ২০২৩-২৪ আর্থিক বছরের আয়-ব্যয়, ২০২৪-২৫ অর্থিক বছরের বাজেট অনুমোদনসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহন করা হয়।

উক্ত সভায় ঢাকা মহানগরীসহ বিভিন্ন জেলা থেকে আগত ৩০০ জন অসহায়, হতদরিদ্র, সুবিধা-বঞ্চিত দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে চিকিৎসা সাহায্য, আর্থিক সাহায্য, বয়স্ক ভাতা, বিবাহ সাহায্য, ক্ষুদ্র ব্যাবসা সাহায্য, পুনর্বাসনের জন্য সেলাই মেশিন, উচ্চ শিক্ষা অর্জনের জন্য শিক্ষাবৃত্তিসহ বিভিন্ন অনুদান প্রদান করা হয়।

এই সময় সংস্থার মহাসচিব মোঃ আইউব আলী হাওলাদার অন্তর্বর্তীকালীন সরকারের নিকট কয়েকটি দাবি পেশ করেন।

সংস্থার প্রধান কার্যালয় ৬, অরফানেজ রোড, বকশিবাজার, ঢাকা-১২১১ এর বাড়িটি বিনামূল্যে স্থায়ী ভাবে বরাদ্ধ প্রদান করা, প্রতিবন্ধী ভাতা বৃদ্ধি করা, যোগ্যতার ভিত্তিতে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, অসহায়, হতদরিদ্র, সুবিধা বঞ্চিত দৃষ্টি প্রতিবন্ধীদের ভীক্ষাবৃত্তির হাত থেকে মুক্ত করে তাদের ছেলে-মেয়ে, ভাই-বোন যে কাউকে যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের ব্যবস্থা করা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মোঃ মোকলেচুর রহমান সিনিয়র ভাইস চেয়ারম্যান, মাধব চন্দ্র সরকার ভাইস চেয়ারম্যান, এস এস ইউনুসুর রহমার যুগ্ম মহাসচিব, মোঃ মনিরুল ইসলাম সহকারী মহাসচিব, আবু আলেম মাতবর সাংগঠনিক সচিব, সাফিয়া বেগম মহিলা বিষয়ক সচিব, মোসাঃ নারগিস, দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার শপিং কমপ্লেক্সের ইনচার্জ আব্দুর রহিম, কোষাধাক্ষ হারুন উর রশিদ সহ আরো অনেকে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :