1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আবাদপুকুর হাটে যানজট নিরসনে ইউএনও’র উদ্যোগ, অবৈধ স্থাপনা উচ্ছেদে স্বস্তি ফিরল জনজীবনে আত্রাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে ভটভটি চালকের মর্মান্তিক মৃত্যু দখল-দূষণে বিপর্যস্ত আত্রাই নদী—কথিত সাংবাদিকদের ‘ম্যানেজ’ করে অবৈধ স্থাপনা নির্মাণের গুরুতর অভিযোগ আত্রাই শুরু হলো হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ আত্রাইয়ে জমি দখলকে কেন্দ্র করে সন্ত্রাসী তাণ্ডব—ধান কেটে লুট, চাঁদা দাবি; মামলার ২ নম্বর আসামী গ্রেফতার রিহ্যাবের নতুন সভাপতি ড. মো. আলী আফজাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক এসএসসি ২০২৬ উপলক্ষে শিক্ষার্থীদের প্রেরণা জোগাতে উপকরণ বিতরণ: চকপ্রসাদ উচ্চ বিদ্যালয়ে ব্যতিক্রমী উদ্যোগ সিসিটিভিতে ধরা বেপরোয়া কাণ্ড: মাদকাসক্ত সাভার সাব-রেজিস্ট্রারের চড়ে অপমানিত নকল নবিশ মিজান আত্রাই মাদকবিরোধী অভিযানে ২২ লিটার চোলাই মদসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার আত্রাই মিথ্যা অপবাদে অবৈধ সালিশ বৈঠকের মাধ্যমে অর্থ আদায়,ইউএনও’র কাছে লিখিত অভিযোগ

তারেক রহমানের জন্মদিনে সাভারে শতাধিক দুস্থ মানুষের হাতে নগদ অর্থ বিতরণ করলেন মেয়র প্রার্থী খোরশেদ আলম

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

হুমায়ুন কবির,সাভার:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে সাভারে ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে শতাধিক দুস্থ, অসহায় ও অসুস্থ মানুষের হাতে নগদ ব্যক্তিগত তহবিল থেকে অর্থ বিতরণ করেছেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভা মেয়র প্রার্থী লায়ন মো. খোরশেদ আলম।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে পৌরসভার ছায়াবীথি এলাকায় তাঁর নিজ বাসভবনে আয়োজিত এ কর্মসূচিতে উপচেপড়া ভিড় দেখা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সহ-পরিবার কল্যাণ সম্পাদক ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।
তিনি বলেন—
“রাজনীতি শুধু ক্ষমতা নয়, মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত রাজনীতি। তারেক রহমানের জন্মদিনকে উপলক্ষ করে খোরশেদ আলমের এই মানবিক আয়োজন সাভারবাসীর মনে স্থায়ী ছাপ ফেলবে।”

অনুষ্ঠানের আয়োজক লায়ন মো. খোরশেদ আলম বলেন—
“রাজনৈতিক পরিচয়ের বাইরে মানবতার সেবা করতে চাই। ভবিষ্যতেও দুস্থদের পাশে থেকে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন—
“দীর্ঘ ১৬ বছর আমার এই বাড়িতে ঘুমাতে পারিনি। এখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এসেছিলেন, অথচ পরবর্তীতে জোর করে আমার এই বাড়িতে ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী হাসিনার ছবি টানিয়ে রাখা হয়েছিলো।”
তিনি আরও বলেন—
“পাঁচ আগস্টের পরপরই পরিস্থিতি অনুকূলে এলেও বিএনপি সংঘাত চায়নি। শান্তিপূর্ণ সাভারের স্বার্থে আমরা ধৈর্য ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছি।”

অনুষ্ঠানে বক্তারা একে রাজনীতির ইতিবাচক পরিবর্তনের নমুনা বলে উল্লেখ করেন।

ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুল গফুর বাবুল, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত আলী, পৌর বিএনপির নেতা খান মজলিশ বাবু, সাভার পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ মনিবুর রহমান চম্পক, ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইয়ার রহমান উজ্জ্বল, ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু, ৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ ইউনুস খান ও ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ মোশারফ হোসেন মোল্লাসহ বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈম।

তারেক রহমানের জন্মদিনকে উদযাপন নয়— মানবিক সেবায় উৎসর্গ করায় উপস্থিত সবার মাঝে ছিল ভিন্নধর্মী আবেগ ও অনুপ্রেরণা।
সাভারের রাজনীতিতে এ আয়োজনকে অনেকেই “মানবিক রাজনীতির নতুন অধ্যায়” বলে উল্লেখ করেছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :