1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই নদীতে গোসল করতে নেমে বৃদ্ধা নিখোঁজ, সন্ধানে ডুবুরি দলের টানা অভিযান ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে দেলোয়ার হোসেন মিন্টুর নির্বাচনী প্রচারণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জনআকাঙ্ক্ষার বাংলাদেশ ও তারেক রহমানের রূপান্তরের রাজনীতি; জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু আত্রাইয়ে নিষিদ্ধ রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস; ব্যবসায়ীকে জরিমানা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: মনিয়ারী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক চেয়ারম্যান এসএম ফারুক বখত্ দুর্যোগে ক্ষতিগ্রস্ত অবকাঠামো ঘুরে দেখলেন ইউএনও মনিরুজ্জামান ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন রানীনগরে অভিযান: বসতবাড়ি থেকে ৯.৫ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার নিম্নচাপের প্রভাবে আত্রাইয়ে টানা বৃষ্টির আশঙ্কা, বাড়তে পারে নদীর পানি ও জলাবদ্ধতা আত্রাই নদীর পানি বৃদ্ধি, পানি নিষ্কাশনের অভাবে জলাবদ্ধতা,পানিবন্দি কয়েকটি পরিবার

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদল নেতা শামীম

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৭ জুন, ২০২৫

মো.শিফাত মাহমুদ ফাহিম,নিজস্ব প্রতিবেদক:পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আত্রাই উপজেলাবাসী সহ দেশ- বিদেশে অবস্থানরত সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা ও “ মোবারক বাদ” জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক,সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় সংসদ ছাত্রদল মো.শামীম হোসেন

তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, আত্মত্যাগ এবং মহান আল্লাহ’র প্রেমে আত্মসমর্পণের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল আজহা। কুরবানির এই ত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হলেই প্রতিষ্ঠিত হবে শান্তি ও সৌহার্দ্য। মুসলিম জাহানের জন্য খুশির বার্তা নিয়ে বছর ঘুরে আবারও ফিরে এসেছে ত্যাগের মহিমায় পবিত্র ঈদুল আজহা।

মহান আল্লাহতালা যেনো আমাদের সকলের কোরবানি কবুল করেন। পবিত্র ঈদুল আজহার এই খুশির দিনে দেশ ও দেশের মানুষের ভাগ্য উন্নয়নে পক্ষে শপথ নিতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।তিনিও আরও বলেন, আসুন দেশের সুবিধা বঞ্চিত এবং হতদরিদ্রদের প্রতি আমরা সহনশীল হই। ঈদুল আজহার শিক্ষা থেকে মনের পশুকে কোরবানি দিয়ে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, সহানুভূতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা।

তিনি আরও বলেন, আমরা যে যেখানেই থাকি না কেন ঘনিষ্ঠজন, নিকটজনসহ সবাই ঈদের আনন্দ ভাগাভাগি করে নেব। পবিত্র ঈদুল আজহার আনন্দ প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :