আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ জেলার পুলিশ সুপারের নির্দেশনায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং বিভিন্ন মামলার পলাতক আসামিদের গ্রেফতারে আত্রাই থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় আত্রাই থানা পুলিশ গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে বিভিন্ন মামলার পাঁচজন আসামিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন- (১) মোহাম্মদ রাকিবুল (পিতা: হামিদুল), গ্রাম: বলরামচক, থানা: আত্রাই, জেলা: নওগাঁ; (২) মোহাম্মদ রাকিব (পিতা: সেলিম), গ্রাম: বলরামচক, থানা: আত্রাই, জেলা: নওগাঁ; (৩) শান্ত (পিতা: শামীম), গ্রাম: বলরামচক, থানা: আত্রাই, জেলা: নওগাঁ; (৪) মোহাম্মদ শাহজালাল (পিতা: মৃত নজিম উদ্দিন), গ্রাম: ভরতেতুলিয়া, থানা: আত্রাই, জেলা: নওগাঁ; এবং (৫) মো. জাহাঙ্গীর আলম (পিতা: মৃত নজির উদ্দিন), গ্রাম: রোঁয়ার, থানা: আক্কেলপুর, জেলা: জয়পুরহাট।
আত্রাই থানা সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের নওগাঁ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, জেলার পুলিশ সুপারের নির্দেশনায় অপরাধ দমন, ওয়ারেন্টভুক্ত ও পলাতক আসামিদের গ্রেফতারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply