1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের আত্রাইয়ে গাঁজা-ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী আটক আত্রাইয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়, গুরুত্ব পেল মাদক-বাল্যবিবাহ-সাইবার অপরাধ আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে হাটবাজারে গণসংযোগে বিএনপি নেতা হামিদুল হক বাবু’র আত্রাই ২১০ পিস নেশাদ্রব্য টাপেন্টাডলসহ এক নারী আটক গ্যাসের দাবিতে সাভারে তিতাস অফিস ঘেরাও করে বিক্ষোভে করেছে ব্যাংক টাউনবাস গত আগস্টে আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে ৪ নারীর মৃত্যু, এক মাসেই চার আত্মহত্যা নিয়ে উদ্বেগ আত্রাইয়ে রাস্তা নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ- সমাধানের আশ্বাস ইউএনওর আত্রাইয়ে মৎস্য ও পশুখাদ্যের দোকানে অভিযানে অর্থদণ্ড শিক্ষার্থীদের ক্ষোভের মুখে জাবি স্কুল-কলেজ, অতিরিক্ত ফি সমন্বয়ের আশ্বাস

সাভারে অসহায় দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে শীতের উষ্ণতা বিলিয়ে দিলেন ইউএনও

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

সাভার (ঢাকা) প্রতিনিধি;
ঢাকার সাভারে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে শীতের উষ্ণতা খুঁজে পেল দুই শতাধিক অসহায় দৃষ্টি প্রতিবন্ধী মানুষ।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে সাভার উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এসব দুস্থ দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বকর সরকার।

এসময় কম্বল হাতে দৃষ্টিপ্রতিবন্ধী করিমা বেগম বলেন, এই শীতে এতদিন অনেক কষ্ট করছি আজকে এই অফিসারে আমাগো কম্বল দিছে এখন রাইতের বেলা একটু শান্তিতে ঘুমাইতে পারুম।আল্লাহ এই স্যারের অনেক ভাল করুক।
হামিদ আলী নামে অপর দৃষ্টিপ্রতিবন্ধী বৃদ্ধ উচ্ছাস প্রকাশ করে বলেন, এইবারের শীতে কেও আমাগো খবর লয়নাই। ইউএনও সাবে আমাগো।রাস্তা থেইকা ডাইকা আইনা কম্বল দিছে। আমি আল্লাহর কাছে দুই হাত তুইলা স্যারের লেইগা দোয়া করুম।

কম্বল বিতরণ শেষে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সরকার গণমাধ্যম কর্মীদের বলেন, দুই শতাধিক দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে আজ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমার নিজ হাতে কম্বল পৌঁছে দিয়েছি। বিশেষ করে দৃষ্টি প্রতিবন্ধী যারা রয়েছে তারা পৃথিবীর আলো বাতাস কিছুই দেখতে পারে না। আমার কাছে মনে হয় তারাই সবচাইতে বেশি অসহায় তাই আমার নিজের আবেগের জায়গা থেকেই এমন ছিন্নমূল দৃষ্টি প্রতিবন্ধী মানুষদের মাঝে ক্ষুদ্র এই উপহারগুলো প্রদান করলাম। আমার ডাকে উনারা সকলে সাড়া দেয়ায় আমি নিজে খুব সম্মানিত বোধ করছি। সবচেয়ে বড় কথা হলো সৃষ্টিকর্তা আমার মাধ্যমে সরকারের এই উপহারগুলো তাদের মাঝে প্রদান করার তওফিক দেয়ায় আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। উনাদের চোখ তো আর ফিরিয়ে দেয়া সম্ভব না তাই তাদের যেকোনো প্রয়োজন অগ্রাধিকার ভিত্তিতে আমি তাদের পাশে সবসময় থাকবো এবং আমি মনে করি সমাজের বিত্তবান সকলের তাদের পাশে থাকা উচিৎ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :