1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
ভুট্টা ক্ষেতে আপত্তিকর অবস্থায় পরকীয়া প্রেমিক-প্রেমিকা,গ্রামবাসীর চাঞ্চল্যকর তথ্য আবাদপুকুর হাটে যানজট নিরসনে ইউএনও’র উদ্যোগ, অবৈধ স্থাপনা উচ্ছেদে স্বস্তি ফিরল জনজীবনে আত্রাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে ভটভটি চালকের মর্মান্তিক মৃত্যু দখল-দূষণে বিপর্যস্ত আত্রাই নদী—কথিত সাংবাদিকদের ‘ম্যানেজ’ করে অবৈধ স্থাপনা নির্মাণের গুরুতর অভিযোগ আত্রাই শুরু হলো হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ আত্রাইয়ে জমি দখলকে কেন্দ্র করে সন্ত্রাসী তাণ্ডব—ধান কেটে লুট, চাঁদা দাবি; মামলার ২ নম্বর আসামী গ্রেফতার রিহ্যাবের নতুন সভাপতি ড. মো. আলী আফজাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক এসএসসি ২০২৬ উপলক্ষে শিক্ষার্থীদের প্রেরণা জোগাতে উপকরণ বিতরণ: চকপ্রসাদ উচ্চ বিদ্যালয়ে ব্যতিক্রমী উদ্যোগ সিসিটিভিতে ধরা বেপরোয়া কাণ্ড: মাদকাসক্ত সাভার সাব-রেজিস্ট্রারের চড়ে অপমানিত নকল নবিশ মিজান আত্রাই মাদকবিরোধী অভিযানে ২২ লিটার চোলাই মদসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাভারে খাল উদ্ধারে প্রশাসনের তৎপরতা : দখলমুক্ত হবে কর্ণপাড়া খাল

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

হুমায়ুন কবির,সাভার:
ঢাকার সাভার পৌরসভার কর্ণপাড়া খালসহ উপজেলার বিভিন্ন খাল দখলমুক্ত ও পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে অবৈধ দখল, দূষণ ও অপরিকল্পিত নির্মাণের কারণে খালের স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়ে আসছিল। এতে বর্ষাকালে জলাবদ্ধতা ও পরিবেশগত সংকট বাড়ছিল বলে অভিযোগ স্থানীয়দের।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে সাভারের উলাইল কর্ণপাড়া খাল এলাকায় সরেজমিন পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বকর সরকার। তাঁর সঙ্গে ছিলেন সাভার সার্কেলের সহকারী কমিশনার (ভূমি), আশুলিয়া সার্কেলের সরকারি কমিশনার (ভূমি), উপজেলা প্রকৌশলী দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা।
পরিদর্শন শেষে ইউএনও আবু বকর সরকার বলেন,
“খাল শুধু পানি নিষ্কাশনের মাধ্যম নয়, এটি আমাদের জীববৈচিত্র্য ও পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু অবৈধ দখল ও দূষণের কারণে খালের স্বাভাবিক প্রবাহ হারিয়ে যাচ্ছে। প্রশাসন দৃঢ়প্রতিজ্ঞ—সবার সহযোগিতায় আমরা খালকে দখলমুক্ত করে প্রাকৃতিক সৌন্দর্য ফিরিয়ে আনব। খাল আবারও সাধারণ মানুষের জীবন ও জীবিকার সহায়ক হবে।”
তিনি আরও যোগ করেন,
“খাল দখলমুক্ত হলে শুধু পানি নিষ্কাশনের ব্যবস্থা উন্নত হবে না, বরং আশপাশের কৃষি, মাছ চাষ, জীববৈচিত্র্য ও স্থানীয় পরিবেশ টিকিয়ে রাখা সম্ভব হবে। আমরা চাই খালকে ঘিরে একটি স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ গড়ে উঠুক।”

স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ইউএনও আবু বকর সরকারের নেতৃত্বে সাভার উপজেলা প্রশাসনের এই পদক্ষেপ শুধু বর্তমান প্রজন্ম নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও একটি সুস্থ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করবে। তাঁদের দাবি, দখলদারদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হলে সাভার আবারও সবুজ ও টেকসই পরিবেশ ফিরে পাবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :