1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আশুলিয়ায় জমি দখলের চেষ্টায় ঘর ভাঙচুর, গাছ কাটার অভিযোগ খুলনায় সারের ডিলার নিয়োগে ভয়াবহ জালিয়াতির চেষ্টা; অভিযোগের আঙুল জেলা প্রশাসকের দিকে সাভারে এসআই আলতাব হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মারুন গ্রেপ্তার সাভারে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন হোসেন নাসির গ্রেফতার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাভারে নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আসছে শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’ ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের কর্মসূচি, আহ্বানে রুহুল আমিন মুক্তা

সাভারে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

সাভার প্রতিনিধি:
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় সাভারে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর ২০২৫) বাদ আসর ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানের উদ্যোগে সাভার পৌরসভার কাতলাপুর এলাকায় ঢাকা জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে আলেম-ওলামা, স্থানীয় মসজিদ-মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় ধর্মপ্রাণ মানুষসহ বিএনপি, ছাত্রদল, যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এসময় পবিত্র কোরআন তিলাওয়াত, দরুদ, মিলাদ এবং বিশেষ মোনাজাতে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করা হয়।
মাহফিলে বক্তব্য রাখেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান। তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি এ দেশের গণতন্ত্র, জাতীয় ঐক্য ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রতীক। তার সুস্থতা দেশের ভবিষ্যৎ রাজনীতি ও গণতান্ত্রিক আন্দোলনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
দোয়া মাহফিল শেষে উপস্থিত মাদ্রাসা শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।
আয়োজকরা জানিয়েছেন, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সাভারসহ জেলার বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে আরও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :