1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
সাভারে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল আশুলিয়ায় জমি দখলের চেষ্টায় ঘর ভাঙচুর, গাছ কাটার অভিযোগ খুলনায় সারের ডিলার নিয়োগে ভয়াবহ জালিয়াতির চেষ্টা; অভিযোগের আঙুল জেলা প্রশাসকের দিকে সাভারে এসআই আলতাব হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মারুন গ্রেপ্তার সাভারে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন হোসেন নাসির গ্রেফতার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাভারে নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আসছে শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’ ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে আ.লীগের ০৭ নেতাকর্মী আটক

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪


মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:
বিজয় দিবস উপলক্ষ‍্যে জাতীয় স্মৃতিসৌধে শহীদ বেদীতে শ্রদ্ধা জানাতে এসে ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমানসহ ৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। 

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন ছাউনি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আবু বকর সিদ্দিক। 

আটকদের মধ্যে একজন ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান ও ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সাইফুল ইসলামের কর্মী মিল্টনের নাম জানা গেছে। বাকিদের নাম পরিচয় পাওয়া যায় নি।

নেতাকর্মীরা বলেন, ১৬ ডিসেম্বর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আসে ঢাকা জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মাহাবুবর রহমান। তার নেতৃত্বে স্থানীয় ঢাকা-১৯ এর সংসদ সদস‍্যের কর্মীরা স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসেন। এসময় তারা পরিদর্শন ছাওনীর পাশে নেতাকর্মীরা জড়ো হচ্ছিলেন। পরে খবর পেয়ে ডিএমপি (ডিবি) পুলিশ ও আশুলিয়া থানা পুলিশ শ্রদার্ঘসহ ৭ নেতাকর্মীকে আটক করে ।

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, দুপুরে আওয়ামী লীগের নেতাকর্মীরা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসে। এসময় ৭ জনকে আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :