1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই নদীতে গোসল করতে নেমে বৃদ্ধা নিখোঁজ, সন্ধানে ডুবুরি দলের টানা অভিযান ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে দেলোয়ার হোসেন মিন্টুর নির্বাচনী প্রচারণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জনআকাঙ্ক্ষার বাংলাদেশ ও তারেক রহমানের রূপান্তরের রাজনীতি; জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু আত্রাইয়ে নিষিদ্ধ রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস; ব্যবসায়ীকে জরিমানা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: মনিয়ারী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক চেয়ারম্যান এসএম ফারুক বখত্ দুর্যোগে ক্ষতিগ্রস্ত অবকাঠামো ঘুরে দেখলেন ইউএনও মনিরুজ্জামান ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন রানীনগরে অভিযান: বসতবাড়ি থেকে ৯.৫ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার নিম্নচাপের প্রভাবে আত্রাইয়ে টানা বৃষ্টির আশঙ্কা, বাড়তে পারে নদীর পানি ও জলাবদ্ধতা আত্রাই নদীর পানি বৃদ্ধি, পানি নিষ্কাশনের অভাবে জলাবদ্ধতা,পানিবন্দি কয়েকটি পরিবার

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

আত্রাই ভ্যান চোর সন্দেহে বিএনপি নেতা সোহাগ জনতার গণধোলাইয়ের শিকার

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:নওগাঁ জেলার আত্রাই উপজেলায় ভ্যান চোর সন্দেহে বিএনপি নেতা সোহাগ মেম্বার জনতার গণধোলাইয়ের শিকার হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল (২১ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার রসুলপুর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১২টার দিকে সোহাগ ও তার কয়েকজন সহযোগীকে গ্রামের লোকজন চোর সন্দেহে ধাওয়া করে। কেউ কেউ দাবি করছেন, তারা ভ্যান চুরি করতে এসেছিলেন। আবার কেউ বলছেন, নেশা করার উদ্দেশ্যে ওই এলাকায় প্রবেশ করেন। ধাওয়া খেয়ে অন্যরা পালিয়ে গেলেও সোহাগ পালাতে ব্যর্থ হন। এসময় ক্ষুব্ধ জনতা তাকে ধরে গণধোলাই দিয়ে আহত অবস্থায় পুলিশে সোপর্দ করে। বর্তমানে তিনি আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানান, বিএনপি নেতা সোহাগ মেম্বারের বিরুদ্ধে অতীতে নানা অভিযোগ রয়েছে। গত বছর উপজেলার জামগাম এলাকার শীতাতলার মেলায় মোটরসাইকেল প্রথম পুরস্কার ঘোষণা করে লটারির টিকিট বিক্রি করে তিনি লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেন। কিন্তু প্রতিশ্রুত লটারির ড্র আর অনুষ্ঠিত হয়নি। পরবর্তীতে টাকার অঙ্কড়ি নিয়ে সোহাগ গা ঢাকা দেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে নানা অপকর্ম চালিয়ে আসছেন। বিশেষ করে গত বছরের ৫ আগস্টের পর থেকে প্রভাবশালী মহলের ছত্রছায়ায় বেপরোয়া হয়ে ওঠেন সোহাগ। এলাকায় প্রকাশ্যে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি নানা অনিয়ম, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ স্থানীয়দের।

সেই সাথে জানা যায়, সোহাগ আত্রাই উপজেলার নিকটস্থ ০২নং ভোঁপাড়া ইউনিয়নের অন্তর্ভুক্ত ০৪ ওয়ার্ড বিএনপির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন।সোহাগের সার্বিক বিষয় নিয়ে উপজেলা বিএনপির একজন নেতার সাথে মুঠোফোনে কথা বলা হলে তিনি জানিয়েছেন,আমরাও বিষয়টি জেনেছি তথ্য প্রমাণ হাতে পেলে সাংগঠনিক ভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।কোনো অপরাধীর দায়ভার আমরা নিবো না।

অন্য দিকে পুলিশ জানিয়েছে, গণধোলাইয়ের ঘটনায় আহত সোহাগ চিকিৎসাধীন অবস্থায় আছেন।লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :