1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস পালিত আত্রাইয়ে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের আত্রাইয়ে গাঁজা-ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী আটক আত্রাইয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়, গুরুত্ব পেল মাদক-বাল্যবিবাহ-সাইবার অপরাধ আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে হাটবাজারে গণসংযোগে বিএনপি নেতা হামিদুল হক বাবু’র আত্রাই ২১০ পিস নেশাদ্রব্য টাপেন্টাডলসহ এক নারী আটক গ্যাসের দাবিতে সাভারে তিতাস অফিস ঘেরাও করে বিক্ষোভে করেছে ব্যাংক টাউনবাস গত আগস্টে আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে ৪ নারীর মৃত্যু, এক মাসেই চার আত্মহত্যা নিয়ে উদ্বেগ আত্রাইয়ে রাস্তা নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ- সমাধানের আশ্বাস ইউএনওর আত্রাইয়ে মৎস্য ও পশুখাদ্যের দোকানে অভিযানে অর্থদণ্ড

রাষ্ট্রদূতের সাথে চট্টগ্রাম সমিতি ওমানের সৌজন্যে সাক্ষাৎ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২

ওমান প্রতিনিধি: ৩০ জুন দুপুরে ওমানে নবনিযুক্ত মান্যবর রাষ্ট্রদূত নাজমুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে ওমানে দুস্থ মানবতার সেবায় নিয়োজিত একমাত্র সংগঠন চট্টগ্রাম সমিতি ওমান।

সমিতিটির সভাপতি, মোঃ ইয়াছিন চৌধুরী সিআইপির নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ মাস্কাট বাংলাদেশ দূতাবাসে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন দূতাবাসের HOC মিস মৌসুমী রহমান, দূতাবাসের শ্রম কাউন্সিলর মেজর মোঃ হুমায়ুন কবির, দূতাবাসের প্রথম সচিব রওশন আরা পলি, দ্বিতীয় সচিব আসাদুল হক, সমিতির সম্মানিত সিনিয়র সহ-সভাপতি নুরুল আমিন চৌধুরী, সহ-সভাপতি, সৈয়দ জাহাঙ্গীর আলম, এস এম জসীম উদ্দীন, নুরুল ইসলাম নুরু, প্রকৌশলী আশরাফুর রহমান সিআইপি, জনাব মোঃ মোরশেদ আলম, সাধারণ সম্পাদক প্রকৌশলী ও লায়ন তাপস কুমার বিশ্বাস, যুগ্মসাধারণ সম্পাদক জামাল চৌধুরী, অর্থ সম্পাদক মোঃ রিয়াদ, নাসির মাহমুদ, তথ্য প্রযুক্তি সম্পাদক কাজী রাশেদ।
উপস্থিত নেতৃবৃন্দ সমিতির মানবতার কল্যাণে বিভিন্ন কার্যক্রম সম্পর্কে মান্যবর রাষ্ট্রদূত মহোদয়কে অভিহিত করেন। উল্লেখ্য
অসহায় প্রবাসীদের মৃতদেহ দেশে প্রেরণ, অসহায় প্রবাসীদের চিকিৎসা সেবায় আর্থিক অনুদান, বাংলাদেশ স্কুলের গরীব মেধাবি ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান, অসহায় প্রবাসীদের দেশে যাওয়ার ক্ষেত্রে এয়ার টিকিট প্রদান, ওমানের দুর্যোগে চট্টগ্রাম সমিতির অবদান, বাংলাদেশে প্রবাসীদের কল্যাণে চট্টগ্রাম জেলা পুলিশের প্রবাসী সহায়তা ডেক্স, চট্টগ্রাম মহানগরে পুলিশ কমিশনারের কার্যালয়ে প্রবাসী সহায়তা ডেক্স, চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রবাসী সহায়তা ডেক্স, প্রবাসীদের কল্যাণে সংশ্লিষ্ট মন্ত্রণালয় তথা প্রশাসনের সাথে সার্বিক সহযোগিতা সহ ওমান প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে ব্যাপক আলোচনা করেন। মান্যবর রাষ্ট্রদূত মহোদয় চট্টগ্রাম সমিতি ওমানের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং দূতাবাসের পক্ষ থেকে মহৎ কর্মকাণ্ডের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ওমান প্রবাসীদের সমস্যা সমাধানের জন্য তড়িৎ ব্যবস্থা নেওয়ার ব্যাপারে সংশ্লিষ্ট অফিসারগণকে তাৎক্ষণিক নির্দেশ দেন। ভবিষ্যতে দূতাবাস সমিতির নেতৃবৃন্দকে সাথে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে প্রবাসীদের কল্যাণে কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :