1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
সাভারে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন হোসেন নাসির গ্রেফতার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাভারে নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আসছে শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’ ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের কর্মসূচি, আহ্বানে রুহুল আমিন মুক্তা আত্রাই জমকালো আয়োজনে মেহেদী খেলাঘরের দ্বিতীয় আউটলেট উদ্বোধন সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জুলাই যোদ্বা তমিজ উদ্দিনকে চান তৃণমূলের নেতাকর্মীরা পিয়ন থেকে কোটি টাকার সাম্রাজ্য: জলিলের সম্পদের উৎস নিয়ে শত প্রশ্ন

আত্রাই অপ্রয়োজনীয় কালভার্ট নির্মাণ বন্ধে গ্রামবাসীর মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

মোঃ সোহেল রানা জেলা (নওগাঁ) প্রতিনিধি: আত্রাই উপজেলা চত্বরে আজ ১৫ ডিসেম্বর ২০২৪ রবিবার সকাল ১০.৩০ একটি মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ জেলার আত্রাই উপজেলার ০৩ নং আহসানগঞ্জ ইউনিয়নের ০২ নং ওয়ার্ড ঘোষপাড়া গ্রামের বদনা খালি নামক স্থানে দীর্ঘদিন ধরে একটি পরিত্যক্ত কালভার্ট রয়েছে। উক্ত কালভার্ট টি সড়ক ও জনপথ অধিদপ্তর পুনঃ নির্মাণ এর উদ্যোগ নিলে সচেতন গ্রামবাসী বাধা প্রদান করে।

০২ নং ওয়ার্ড সদস্য মোঃ শামসুর রহমান লিচু বলেন, দীর্ঘদিন যাবত কালভার্ট টি পরিত্যক্ত থাকার কারণে পানি নিষ্কাশন বন্ধ রয়েছে। কিছুদিন আগে সরকারি অর্থায়নে উক্ত স্থানে বাঁধ নির্মাণ করা হয়। বর্তমানে এই বাঁধটি দুটি গ্রামের সেতুবন্ধন। এখানে কালভার্ট টি পুনঃ নির্মাণ হলেও পানি নিষ্কাশন সম্ভব হবে না। যেহেতু কালভার্ট টির কোন প্রয়োজন নাই তাই এটা বন্ধের জন্য আমরা মানববন্ধন করছি। উপজেলা নির্বাহী অফিসার, আত্রাই নওগাঁ, সড়ক ও জনপথ অধিদপ্তর, নওগাঁ বরাবর স্মারক লিপি দেয়া হয়েছে। এ প্রসঙ্গে উক্ত গ্রামের বাসিন্দা নাফিজুল হাবিব নোমান (৩৫) বলেন, আমরা গ্রামবাসীরা এখন ভালো আছি, কালভার্ট টি নির্মাণের কোন প্রয়োজন নাই। আমরা গ্রামবাসীরা সবাই একমত। মামুন (৩৪) নামের অন্য বাসিন্দা বলেন, এই কালভার্ট টি নির্মাণে গ্রামবাসীর কোন কাজে আসবে না। শুধু শুধু সরকারি অর্থ নষ্ট হবে যেখানে দরকার সেখানে কালভার্ট টি দেয়া উচিত।

গ্রামবাসী আরো অনেকে বলেন, যেখানে আমাদের কালভার্ট কোন প্রয়োজন নাই সেখানে সরকারি অর্থ নষ্টের কোন মানে হয় না। বরং কালভার্ট টি পুনঃনির্মাণ হলে গ্রামবাসীদের অনেক ভোগান্তি বাড়বে। অতএব, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আবেদন, সরেজমিনে তদন্ত সাপেক্ষে অতিসত্বর কালভার্ট টির পুনঃনির্মাণ কার্যক্রম বন্ধ করা হোক।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :