1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
গ্রেটার ঢাকা উইং (ওমান) কমিটি ঘোষণা, সভাপতি মনির–সাধারণ সম্পাদক আলী আশরাফ রবীন্দ্র স্মৃতিধন্য পতিসরে বিশ্বকবির ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন আত্রাই সংখ্যালঘুদের টার্গেট করে বিএনপি নেতাদের চাঁদাবাজি সাভারে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ইউনিয়ন পর্যায়ে পুষ্টি কর্মপরিকল্পনা ‘মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম – এর বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত। আত্রাই পল্লী চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ, রোগীর মৃত্যুকে ঘিরে উত্তেজনা শেষ যাত্রার সঙ্গী সাদেক ফকির আর নেই, শোকে স্তব্ধ কলমা আত্রাই নদীর পানি বৃদ্ধি, কালিকাপুরের আটগ্রামে ভাঙনের শঙ্কা: ঝুঁকিতে ৬৫০০ বিঘা ধানক্ষেত আত্রাই পুলিশের কাজে বাধা, এসপি’র নাম ভাঙিয়ে আটক মাদকসেবীকে ছাড়ানোর চেষ্টা আত্রাই মাদকসেবীর হামলার অভিযোগ, হাসুয়া নিয়ে তাড়া—এলাকায় চরম উত্তেজনা সংবাদ প্রকাশের পর আত্রাই বেলী ব্রিজের সংস্কার কাজ শুরু, স্বস্তি এলাকাবাসীর

আত্রাই দিনমজুর থেকে কোটিপতি, আলোচিত আ.লীগ নেতা হাসান মেম্বার গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:নওগাঁ জেলার আত্রাই উপজেলার ০৬নং মনিয়ারী ইউনিয়নের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য হাসান আলী ওরফে হাসান মেম্বারকে আজ (২০ অক্টোবর) গ্রেফতার করেছে পুলিশ। এক সময়ের দিনমজুর হাসান আজ কোটি টাকার মালিক—স্থানীয়দের দাবি, তার এই উত্থান অস্বাভাবিক এবং প্রশ্নবিদ্ধ।

স্থানীয় সূত্রে জানা গেছে, একসময় হাসান আলী দিনমজুরের কাজ করতেন, তার মা-ও মানুষের বাড়িতে কাজ করে সংসার চালাতেন। এমনকি পরিবারটি যাকাত ও ফেতরার ওপর নির্ভরশীল ছিল। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে পাল্টে যেতে থাকে তাদের ভাগ্য।

দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত হাসান আলী বর্তমানে মনিয়ারী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক। এই পদ পাওয়ার পর থেকেই তার আর্থিক অবস্থার নাটকীয় পরিবর্তন শুরু হয়।

অভিযোগ রয়েছে, গত ১৩ বছরে ঢাকায় বিভিন্ন প্রভাবশালী মহলের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন তিনি এবং গড়ে তোলেন কোটি কোটি টাকার সম্পদ। ঢাকার বাড্ডা বাজার কলমেশ্বর মৌজায় জমি ও বাড়ি, গ্রামের বাড়ি দমদত্ত বাড়িয়াতে দুইতলা পাকা ভবন, ১২–১৫ বিঘা জমি, মসজিদ মার্কেটে ‘হাসিনা কালেকশন’ নামক দোকান—এসবই এখন তার মালিকানায়।

২০২১ সালের ইউপি নির্বাচনে সদস্য পদে লড়তে গিয়ে তিনি ২০–২৫ লাখ টাকা খরচ করেছেন বলেও অভিযোগ রয়েছে। এ ছাড়া তিনি পতিসর পার্ক ৫ বছরের জন্য ১৫ লাখ টাকায় লিজ নিয়ে পরিচালনা করেন।

স্থানীয়দের প্রশ্ন, একজন দিনমজুর কীভাবে এত কম সময়ে এত সম্পদের মালিক হতে পারেন? তারা জানান, প্রভাবশালী স্থানীয় আওয়ামী লীগ নেতাদের ছত্রছায়ায় থেকেই তিনি এসব কাজ নির্বিঘ্নে চালিয়ে গেছেন।

অভিযোগ রয়েছে, তিনি অন্তত পাঁচটি খাসজমি কম মূল্যে লিজ নিয়ে ব্যবহার করছেন, যার দেখভাল করেন তার চাচা আনার আলী।

স্থানীয়দের দাবি, হাসান মেম্বারের সম্পদের উৎস ও ক্ষমতার অপব্যবহারের তদন্ত করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :