1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই ৪০ বিদ্যালয়ের ২৪০ শিক্ষার্থীর অংশগ্রহণে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী শুরু আত্রাইয়ে সরকারি সম্পদ চুরির সময় ভ্যানসহ চেয়ারম্যান জনতার হাতে আটক আত্রাইয়ে শিক্ষার্থীকে পিটিয়ে জখম, বিচার চাওয়ায় বাদীর বাড়িতে হামলার অভিযোগ সরকারি অফিস সময়ে ব্যক্তিগত চেম্বারে স্বাস্থ্য সহকারী,সংবাদ প্রকাশের পর শোকজ আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে মারধর ও শোরুম লুট; হত্যার হুমকি আত্রাই আ.লীগ নেতার ছেলের বাল্যবিবাহ, বৌভাত বন্ধে গিয়ে হেনস্তার শিকার ইউএনওসহ প্রশাসন আত্রাইয়ে বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে বাধার মুখে মোবাইল কোর্ট,বর-কনেসহ আটক ৩ পরকীয়ার অভিযোগে স্বামীর মৃত্যুর দাবি, গ্রাম্য সালিশে ৪০ হাজার টাকা জরিমানায় মুক্তি আত্রাইয়ে মোবাইল কোর্টে মাদক সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ৭ জনসহ মোট ৯ জনের মরদেহ আসছে আগামীকাল

আত্রাই পল্লী চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ, রোগীর মৃত্যুকে ঘিরে উত্তেজনা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৬ মে, ২০২৬

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:নওগাঁ জেলার আত্রাই উপজেলার মনিয়ারী ইউনিয়নের নিকটস্থ দেবনগর (চান্দাভিটা) গ্রামে পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যুর ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

মৃত রোগী হলেন দেবনগর (চান্দাভিটা) গ্রামের শুকবরের স্ত্রী মোছা. মাসু বিবি (৫০)।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল শারীরিক অসুস্থতা অনুভব করলে মাসু বিবি চিকিৎসার জন্য স্থানীয় পল্লী চিকিৎসক কাবিল খানের কাছে যান। পরিবারের সদস্য ও স্থানীয়দের অভিযোগ, সেখানে তাকে ভুল চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা নেওয়ার পর তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে এবং দ্রুত অসুস্থ হয়ে পড়েন তিনি।

ঘটনার পরপরই বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে পরিবারের সদস্যরা তাকে অন্যত্র উন্নত চিকিৎসার জন্য নিয়ে যান। কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর গত ৫ মে তিনি মৃত্যুবরণ করেন।

রোগীর মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে স্থানীয়দের মধ্যে ক্ষোভ আরও বেড়ে যায়। এলাকাবাসীর অভিযোগ, এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় ব্যক্তি জানান, “মৃত্যুর একদিন আগে বিষয়টি মীমাংসার নামে প্রায় ১৫ হাজার টাকার বিনিময়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে এলাকায় আলোচনা রয়েছে। এ বিষয়ে আমাদের ওয়ার্ডের এক জনপ্রতিনিধির সম্পৃক্ততার অভিযোগও শোনা যাচ্ছে।”

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত পল্লী চিকিৎসক কাবিল খানের বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে ঘটনাটি নিয়ে দেবনগর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল বলছে, গ্রামাঞ্চলে অনুমোদনহীন বা অপ্রশিক্ষিত চিকিৎসকদের দৌরাত্ম্য রোধে প্রশাসনের নজরদারি বাড়ানো জরুরি।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :