1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই ৪০ বিদ্যালয়ের ২৪০ শিক্ষার্থীর অংশগ্রহণে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী শুরু আত্রাইয়ে সরকারি সম্পদ চুরির সময় ভ্যানসহ চেয়ারম্যান জনতার হাতে আটক আত্রাইয়ে শিক্ষার্থীকে পিটিয়ে জখম, বিচার চাওয়ায় বাদীর বাড়িতে হামলার অভিযোগ সরকারি অফিস সময়ে ব্যক্তিগত চেম্বারে স্বাস্থ্য সহকারী,সংবাদ প্রকাশের পর শোকজ আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে মারধর ও শোরুম লুট; হত্যার হুমকি আত্রাই আ.লীগ নেতার ছেলের বাল্যবিবাহ, বৌভাত বন্ধে গিয়ে হেনস্তার শিকার ইউএনওসহ প্রশাসন আত্রাইয়ে বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে বাধার মুখে মোবাইল কোর্ট,বর-কনেসহ আটক ৩ পরকীয়ার অভিযোগে স্বামীর মৃত্যুর দাবি, গ্রাম্য সালিশে ৪০ হাজার টাকা জরিমানায় মুক্তি আত্রাইয়ে মোবাইল কোর্টে মাদক সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ৭ জনসহ মোট ৯ জনের মরদেহ আসছে আগামীকাল

আত্রাই বিয়াম স্কুল এন্ড কলেজের শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ, তদন্ত কমিটি গঠন

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৯ মার্চ, ২০২৬


মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:
নওগাঁ জেলার আত্রাই উপজেলার বিয়াম স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক জুয়েল রানার বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ০৩ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিয়াম স্কুল এন্ড কলেজের সভাপতি শেখ মো. আলাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক জুয়েল রানার বিরুদ্ধে কয়েকজন ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া ও যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি প্রাথমিকভাবে আমলে নিয়ে অভিযুক্ত শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, অভিযোগের সত্যতা যাচাই করতে ১০ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ১০ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানা যায়, গত ২ মার্চ বিয়াম স্কুল এন্ড কলেজের কয়েকজন শিক্ষার্থী সহকারী শিক্ষক জুয়েল রানার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলে। অভিযোগে বলা হয়, তিনি শুধু শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরেই নয়, ব্যক্তিগতভাবে পরিচালিত প্রাইভেট কোচিংয়েও কিছু ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া ও যৌন হয়রানির চেষ্টা করতেন বলে অভিযোগ রয়েছে।

পরবর্তীতে শিক্ষার্থীদের অভিভাবকদের পক্ষ থেকে বিষয়টি উল্লেখ করে প্রতিষ্ঠানের অধ্যক্ষ বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করা হয় এবং ঘটনার সুষ্ঠু বিচার দাবি করা হয়।

অভিযোগ পাওয়ার পর প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে অভিযুক্ত শিক্ষককে শোকজ নোটিশ প্রদান করে এবং তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাইয়ের প্রক্রিয়া শুরু করে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :