1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাভারে নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আসছে শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’ ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের কর্মসূচি, আহ্বানে রুহুল আমিন মুক্তা আত্রাই জমকালো আয়োজনে মেহেদী খেলাঘরের দ্বিতীয় আউটলেট উদ্বোধন সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জুলাই যোদ্বা তমিজ উদ্দিনকে চান তৃণমূলের নেতাকর্মীরা পিয়ন থেকে কোটি টাকার সাম্রাজ্য: জলিলের সম্পদের উৎস নিয়ে শত প্রশ্ন আশুলিয়ায় যুবক নিখোঁজ, থানায় জিডি

আত্রাই শুরু হলো হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সারা দেশের ন্যায় নওগাঁর আত্রাই উপজেলায় শুরু হয়েছে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬”।উপজেলার স্থায়ী ১টি ও অস্থায়ী ২৪০টি সব মিলিয়ে মোট ২৪১টি কেন্দ্রে একযোগে এই টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. আলাউল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খায়রুল আলমসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত চলমান থাকবে এই টিকাদান কার্যক্রম। এ সময়ের মধ্যে আত্রাই উপজেলার মোট ১৯ হাজার ৯৫৪ জন শিশুকে হাম ও রুবেলার টিকা প্রদানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সমাপনী বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খায়রুল আলম বলেন, “সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই কার্যক্রম সফল করা সম্ভব। নির্ধারিত কেন্দ্র থেকে অভিভাবকদের নিজ নিজ শিশুকে টিকা প্রদান নিশ্চিত করতে হবে। শিশুর সুস্থতা মানেই আমাদের আগামীর সুন্দর ও নিরাপদ বাংলাদেশ।”

স্বাস্থ্য বিভাগ সংশ্লিষ্টরা জানান, টিকাদান কর্মসূচি সফল করতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং সকলকে এ কার্যক্রমে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :