1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই ৪০ বিদ্যালয়ের ২৪০ শিক্ষার্থীর অংশগ্রহণে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী শুরু আত্রাইয়ে সরকারি সম্পদ চুরির সময় ভ্যানসহ চেয়ারম্যান জনতার হাতে আটক আত্রাইয়ে শিক্ষার্থীকে পিটিয়ে জখম, বিচার চাওয়ায় বাদীর বাড়িতে হামলার অভিযোগ সরকারি অফিস সময়ে ব্যক্তিগত চেম্বারে স্বাস্থ্য সহকারী,সংবাদ প্রকাশের পর শোকজ আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে মারধর ও শোরুম লুট; হত্যার হুমকি আত্রাই আ.লীগ নেতার ছেলের বাল্যবিবাহ, বৌভাত বন্ধে গিয়ে হেনস্তার শিকার ইউএনওসহ প্রশাসন আত্রাইয়ে বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে বাধার মুখে মোবাইল কোর্ট,বর-কনেসহ আটক ৩ পরকীয়ার অভিযোগে স্বামীর মৃত্যুর দাবি, গ্রাম্য সালিশে ৪০ হাজার টাকা জরিমানায় মুক্তি আত্রাইয়ে মোবাইল কোর্টে মাদক সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ৭ জনসহ মোট ৯ জনের মরদেহ আসছে আগামীকাল

আত্রাই হোলি উৎসবে নিজেদের তৈরি বাংলা মদ পান করে অসুস্থ ৪ যুবক, একজনের মৃত্যু; মাদকবিরোধী অভিযানের দাবিতে প্রশ্ন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১১ মার্চ, ২০২৬

মো. শিফাত মাহমুদ ফাহিম, বিশেষ প্রতিনিধি:নওগাঁ জেলার আত্রাই উপজেলায় হিন্দু সম্প্রদায়ের রঙের উৎসব হোলি উদ্‌যাপন করতে গিয়ে নিজেদের তৈরি বাংলা মদ পান করে চার যুবক গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। বুধবার (১১ মার্চ ২০২৬) দুপুরের দিকে উপজেলার ডুবাই এলাকার নদীর ধারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার আনুমানিক সকাল ১১টার দিকে আত্রাই উপজেলার ডুবাই গ্রামের কয়েকজন যুবক হোলি উৎসব উপলক্ষে নদীর ধারে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় তারা নিজেদের তৈরি বাংলা মদ পান করেন। মদ পান করার কিছুক্ষণ পরই অনিক (১৮), পিতা– সুনিল; পিয়াস (২১), পিতা– প্রণব; নাঈম (২৩), পিতা– আব্দুল মান্নান এবং মিলন (২৫), পিতা– বিকাশ—এই চারজন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে তাদের শারীরিক অবস্থা দ্রুত অবনতি হতে থাকে এবং তারা গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দ্রুত তাদের উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চারজনকেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে নাঈম (২৩) নামের ওই যুবকের মৃত্যু হয় বলে জানা গেছে। অপর তিনজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থাও গুরুতর বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

ঘটনার পর এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অনেকে বলছেন, হোলি উৎসব উপলক্ষে আনন্দ উদ্‌যাপন করতে গিয়ে এমন মর্মান্তিক ঘটনা পুরো এলাকাকে শোকাহত করে তুলেছে।

এদিকে সাম্প্রতিক সময়ে আত্রাই উপজেলায় মাদকসংক্রান্ত বিভিন্ন ঘটনার কারণে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। গত ৫ মার্চ উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামের গৌতমের মাদকাসক্ত ছেলে জয় (২২) নিজের স্ত্রী ও দুই বছর তিন মাস বয়সী কন্যা সন্তানকে হত্যা করে একই ছুরিকাঘাতে আত্মহত্যা করেন। ওই ঘটনা এলাকাসহ দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

স্থানীয়দের অভিযোগ, একের পর এক মাদকসংক্রান্ত ঘটনা ঘটলেও আত্রাই থানা পুলিশের দৃশ্যমান কোনো মাদকবিরোধী অভিযান চোখে পড়ছে না। ফলে এলাকায় মাদক সহজলভ্য হয়ে উঠছে এবং তরুণ সমাজ এর মারাত্মক প্রভাবের মধ্যে পড়ছে বলে দাবি করছেন সচেতন মহল।

এ পরিস্থিতিতে স্থানীয় সচেতন নাগরিকরা প্রশাসনের কাছে দ্রুত ও কঠোর মাদকবিরোধী অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন। তাদের মতে, সময়মতো কার্যকর পদক্ষেপ নেওয়া হলে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা অনেকটাই প্রতিরোধ করা সম্ভব হবে।

বিঃদ্রঃ একজনের ছবি পাওয়া যয়নি, তবে সংগ্রহের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :