1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
কাস্টমস কর্মকর্তার বহনকারী সিএনজির গতিরোধ ও হত্যাচেষ্টার অভিযোগ,মামলা দায়েরের প্রস্তুতি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনালে কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সেফ রোড ফাইটার সাংবাদিক তারিকুল ইসলাম সড়ক দুর্ঘটনায় আহত রাণীনগরে কাস্টমস কর্মকর্তার গাড়ি আটকে হত্যাচেষ্টার অভিযোগ, বিএনপি নেতাকর্মী ও প্রশাসনের সহায়তায় রক্ষা এলজিইডি ময়মনসিংহ সমাচার নির্বাহী প্রকৌশলী সালমান রহমান গিলে খাচ্ছে এলজিইডি রাণীনগরে কাস্টমস কর্মকর্তার গাড়ির গতিরোধ করে হত্যাচেষ্টার অভিযোগ, বিএনপি নেতাকর্মীদের সহায়তায় উদ্ধার আত্রাই মাদকের বিরুদ্ধে এমপি রেজুর জিরো টলারেন্স ঘোষণার পরদিনই ৩৫০ পিচ এম্পুল ইনজেকশন সহ আটক-০১ মুকসুদপুরে ছাত্রলীগ নেতা নেওয়াজ গ্রেফতার: রাজনৈতিক প্রতিহিংসার দাবি পরিবারের নওগাঁ সদর উপজেলায় গ্রাম আদালত কার্যক্রমে গতি আনতে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত আত্রাইয়ের দমদত্তবাড়ী গ্রামের জলিল: দিনমজুর থেকে শত কোটি টাকার সম্পদের মালিক, জনমনে প্রশ্নের ঝড়

কুমিল্লায় ড. খন্দকার মোশাররফের বাসায় হামলা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৭ মে, ২০২২

অনলাইন ডেস্ক: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের সামনের বাসভবনে নেতাকর্মীদের ওপর হামলা করেছেন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।

শনিবার, মে ০৭, ২০২২, বেলা ১১টার পর দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তার বাসভবনে এ হামলার ঘটনা ঘটে।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন জানান, বাসা থেকে বের হওয়ার সময় আমাদের ওপর আওয়ামী সন্ত্রাসীরা হামলা করার চেষ্টা করেছে। সংবাদ পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেন। পরে পুলিশি পাহারায় ড. মোশাররফ হোসেনকে দাউদকান্দি থেকে তিতাস উপজেলায় নিয়ে আসা হয়। সেখানে তিনি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মোঃ ফয়েজ ইকবালের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে মোতায়েন রয়েছে।
বিনা উস্কানিতে অনাকাঙ্ক্ষিত এমন হামলায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় বিএনপি’র নেতৃবৃন্দ ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :