1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
গ্রেটার ঢাকা উইং (ওমান) কমিটি ঘোষণা, সভাপতি মনির–সাধারণ সম্পাদক আলী আশরাফ রবীন্দ্র স্মৃতিধন্য পতিসরে বিশ্বকবির ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন আত্রাই সংখ্যালঘুদের টার্গেট করে বিএনপি নেতাদের চাঁদাবাজি সাভারে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ইউনিয়ন পর্যায়ে পুষ্টি কর্মপরিকল্পনা ‘মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম – এর বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত। আত্রাই পল্লী চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ, রোগীর মৃত্যুকে ঘিরে উত্তেজনা শেষ যাত্রার সঙ্গী সাদেক ফকির আর নেই, শোকে স্তব্ধ কলমা আত্রাই নদীর পানি বৃদ্ধি, কালিকাপুরের আটগ্রামে ভাঙনের শঙ্কা: ঝুঁকিতে ৬৫০০ বিঘা ধানক্ষেত আত্রাই পুলিশের কাজে বাধা, এসপি’র নাম ভাঙিয়ে আটক মাদকসেবীকে ছাড়ানোর চেষ্টা আত্রাই মাদকসেবীর হামলার অভিযোগ, হাসুয়া নিয়ে তাড়া—এলাকায় চরম উত্তেজনা সংবাদ প্রকাশের পর আত্রাই বেলী ব্রিজের সংস্কার কাজ শুরু, স্বস্তি এলাকাবাসীর

ছাত্রজনতার উপর গুলিবর্ষণ করে হত্যাযজ্ঞ চালায় ছাত্রলীগ নেতা সাব্বির ও তার বাহিনীর সদস্যরা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিনিধি: গত ০৫ আগস্ট ছাত্রজনতার আন্দোলনের পতন হয় শেখ হাসিনার দেশ ছেড়ে পালিয়ে যান তিনি।হাসিনা পালিয়ে যাওয়ার পর বিজয় উল্লাসে মেতে ওঠে ছাত্রজনতা সহ সকল শ্রেণি পেশার মানুষ।সেদিন বিজয় উল্লাসে মেতে ওঠা ছাত্রজনতার বুকে নির্বিচারে গুলি করে তাদের হত্যা করে স্বৈরাচার হাসিনার ছাত্রলীগ, যুবলীগ,আ.লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

আশুলিয়া থানার বাইপাইল এলাকা সেদিন রণক্ষেত্রে পরিণত হয়,ক্রমেই বাড়তে থাকে লাশের মিছিল। এক এক করে নির্বিচারে গুলি করে পিটিয়ে ও আগুনে পুড়িয়ে হত্যা করা হয় ৪৬ জনকে।

পরবর্তীতে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সহ বিভিন্ন মন্ত্রী এমপিদের বিরুদ্ধে হত্যা – সহিংসতার অভিযোগে বাংলাদেশের বিভিন্ন থানা ও আদালতে মামলা হয়েছে। এরই ধারাবাহিকতায় গত(৮ সেপ্টেম্বর ২৪) আন্তর্জাতিক ট্রাইবুনাল আইন, ১৯৭৩ এর ৩(২) ও ৪ (১) এবং ৪(২) ধারা অনুযায়ী গনহত্যা ও মানবতাবিরোধী মতো কাজে জড়িত থাকায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে আশুলিয়া থানায় আর একটি হত্যা মামলা করা হয় মামলা নং(৭৩২)।

এ মামলায় আসামি করা হয় শেখ হাসিনা , ওবায়দুল কাদের সহ ৪০ জনকে।এই মামলায় আসামির তালিকায় রয়েছে সাবের আহমেদ সজীব, সাংগঠনিক সম্পাদক কাশিমপুর থানা ছাত্রলীগ। এই সাবের আহমেদ সজীব শুধু ছাত্রলীগেই ক্ষান্ত নয়। তিনি অত্র এলাকায় কিশোরগ্যাং গডফাদার নামে পরিচিত। তার রয়েছে নিজস্ব সন্ত্রাসী বাহিনী। তার ও তার মায়ের নেতৃত্বে চলত চাঁদাবাজী, ছিনতাই, এবং ডিস ব্যবসা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শহীদ সাজ্জাদ হোসেন সজল এর মাতা মোসাঃ শাহিনা বেগম বাদী হয়ে উক্ত মামলাটি আদালত দায়ের করেন।।

আরও জানা যায় ৫ ই আগস্ট সরকার পতনের পর পরই বিজয় উল্লাসের সময় ছাত্রজনতার উপর পুলিশের সাথে থেকে আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে গুলি চালায় সাবের আহমেদ সজীব।সজিব সহ এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক বিচারের দাবি জানিয়েছেন শহীদ সাজ্জাদ হোসেন সজলের পরিবার।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :