1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ের উন্নয়ন ও মানবসেবায় নীরব এক আলোকবর্তিকা— সিঙ্গাপুর প্রবাসী মো. সিরাজুল ইসলাম সিরাজ খেলা, উদ্ভাবন ও ক্যারিয়ার ভাবনায় মুখর আর্মি আইবিএর ‘ক্লাব ডে-২০২৬’ উজিরপুরে মৃদুল গোমস্তা গ্রেপ্তার, এলাকাজুড়ে আলোচনা আত্রাইয়ে সপ্তম শ্রেণির ছাত্রীকে ঘিরে গুরুতর অভিযোগ, ধামাচাপার চেষ্টার অভিযোগে এলাকায় চাঞ্চল্য আমিনবাজারে ডিবির জালে মাদকচক্র, ৪০ কেজি গাঁজাসহ আটক ৩ নিজ দলের নেতাদের হিংসা ও কোন্দলে দল ছাড়ছেন ত্যাগী কর্মীরা: রিফাত হাসান ভোঁপাড়া ইউনিয়ন পরিষদের আয়-ব্যয়ের হিসাব নিয়ে প্রশ্ন, চেয়ারম্যান নাজিমুদ্দিনসহ সংশ্লিষ্ট দপ্তরে তথ্য চেয়ে আবেদন আত্রাইয়ে ‘ধরাছোঁয়ার বাইরে’ আ.লীগ নেতা নাজিমুদ্দিন! ছাত্রদল নেতার বিরুদ্ধে দিলেন মামলা ভাকুর্তায় জমি নিয়ে সংঘর্ষ, ধারালো অস্ত্রের আঘাতে আহত দুই সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি বাবু-সম্পাদক হিমেল

ধামরাইয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫

ধামরাই প্রতিনিধি
ধামরাইয়ের বারবাড়িয়া ভোলানাথ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া এলাকায় বিদ্যালয়ের মাঠে এ আয়োজন করা হয়।

এর আগে, সকাল থেকে কুচকাওয়াজ, মনোজ্ঞ ডিসপ্লের পর বিভিন্ন বিভাগের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মীর্জা মোহাম্মদ আলী রেজা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক ফরিদা ইয়াসমিন, গাংগুটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হক, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মীনু রানি দাস, দাতা সদস্য ডা. অনন্ত দাস, বারবাড়িয়া সামাজিক উন্নয়ন সংঘের সভাপতি নুরুসসামাদ বুলবুল, বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষকসহ স্থানীয়রা।

প্রতিযোগিতায় শিক্ষা প্রতিষ্ঠানটির প্রায় সাত শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। বিজয়ীদের হাতে বিভিন্ন ধরনের আকর্ষণীয় পুরষ্কার তুলে দেন অতিথিরা। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের ইতি টানা হয়।

এ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের মধ্যে পানি বিতরণ করে স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস কনফিডেন্স সোসাইটি। এছাড়া স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করে বারবাড়িয়া সামাজিক উন্নয়ন সংঘ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :