1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বলা সুহি মাইলস্টোন কলেজের ছাত্রী নন, থানায় জিডি জুলাই আন্দোলনের তাৎপর্য নিয়ে আত্রাই উপজেলা প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠিত শেষ ফোনকল, রহস্যজনক মৃত্যু ও একগুচ্ছ প্রশ্ন- ছেলে হত্যার বিচার চায় বৃদ্ধা “মা” আত্রাই নদীতে ইউএনওর নেতৃত্বে মোবাইল কোর্ট, অবৈধ জাল জব্দ ও ধ্বংস নওগাঁর হানিট্র্যাপ ৪ সদস্য গ্রেফতার,নগ্ন ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আদায় করতো টাকা বৃষ্টিভেজা রাতে খোলা আকাশের নিচে আর্তনাদ, পাশে দাঁড়ালেন ইউএনও মনিরুজ্জামান আত্রাই নদীতে গোসল করতে নেমে বৃদ্ধা নিখোঁজ, সন্ধানে ডুবুরি দলের টানা অভিযান ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে দেলোয়ার হোসেন মিন্টুর নির্বাচনী প্রচারণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জনআকাঙ্ক্ষার বাংলাদেশ ও তারেক রহমানের রূপান্তরের রাজনীতি; জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু আত্রাইয়ে নিষিদ্ধ রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস; ব্যবসায়ীকে জরিমানা

সাভারে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত — র‍্যালি, আলোচনা, যুব ঋণ বিতরণ ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণের উদ্বোধন

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

সাভার প্রতিনিধি :
ঢাকার সাভারে নানা আয়োজনে উদযাপিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল র‍্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন এবং ক্রেস্ট ও সনদপত্র প্রদান।
বুধবার দুপুরে সাভার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আবুবকর সরকার। সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম তরফদার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় তরুণ প্রজন্মের ভূমিকা অপরিসীম। প্রযুক্তি নির্ভর বিশ্বে এগিয়ে যেতে হলে কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তি শিক্ষায় যুবকদের দক্ষ করে তুলতে হবে। এজন্য সরকারের নানা উদ্যোগ তুলে ধরা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ সওকত আলী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ কাবুল খান, যুব সংগঠক ও সাভারের বিভিন্ন এলাকার যুবক-যুবতীরা।

অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধনের মাধ্যমে তরুণদের প্রযুক্তি দক্ষতা বৃদ্ধির নতুন অধ্যায় সূচনা হয়।
বক্তারা তরুণদের সৃজনশীলতা, নেতৃত্ব ও উদ্ভাবনী চিন্তাধারা কাজে লাগিয়ে “স্মার্ট বাংলাদেশ” গঠনে অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :