1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনালে কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সেফ রোড ফাইটার সাংবাদিক তারিকুল ইসলাম সড়ক দুর্ঘটনায় আহত রাণীনগরে কাস্টমস কর্মকর্তার গাড়ি আটকে হত্যাচেষ্টার অভিযোগ, বিএনপি নেতাকর্মী ও প্রশাসনের সহায়তায় রক্ষা এলজিইডি ময়মনসিংহ সমাচার নির্বাহী প্রকৌশলী সালমান রহমান গিলে খাচ্ছে এলজিইডি রাণীনগরে কাস্টমস কর্মকর্তার গাড়ির গতিরোধ করে হত্যাচেষ্টার অভিযোগ, বিএনপি নেতাকর্মীদের সহায়তায় উদ্ধার আত্রাই মাদকের বিরুদ্ধে এমপি রেজুর জিরো টলারেন্স ঘোষণার পরদিনই ৩৫০ পিচ এম্পুল ইনজেকশন সহ আটক-০১ মুকসুদপুরে ছাত্রলীগ নেতা নেওয়াজ গ্রেফতার: রাজনৈতিক প্রতিহিংসার দাবি পরিবারের নওগাঁ সদর উপজেলায় গ্রাম আদালত কার্যক্রমে গতি আনতে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত আত্রাইয়ের দমদত্তবাড়ী গ্রামের জলিল: দিনমজুর থেকে শত কোটি টাকার সম্পদের মালিক, জনমনে প্রশ্নের ঝড় ২৮২৩ ভোট পেয়ে দ্বিতীয় সর্বোচ্চ ভোটে নির্বাচিত হলেন কোষাধ্যক্ষ জিয়াউর রহমান

নওগাঁয় বিএনপি’র উদ্যোগে বৃক্ষরোপণ ও লিফলেট বিতরণ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

জেলা প্রতিনিধি, নওগাঁ:নওগাঁর আত্রাইয়ে দুই দিন ব্যাপী বৃক্ষ রোপণ, লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কালিকাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপীর এই কর্মসূচি।

শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১১টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলে শনিবার (১১অক্টোবর) দুপুর পর্যন্ত।

এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কে এম খায়রুল বাশার।

কর্মসূচির শুরুতে ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ করা হয়েছে। এরপর এলাকার বিদ্যালয় ও সড়কের আশেপাশের ফাঁকা জায়গায় চলে বৃক্ষরোপণ কর্মসূচি ।

বৃক্ষরোপণ শেষে ঐক্যবদ্ধ মানবিক বাংলাদেশের রুপকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে লিফলেট বিতরণ ও মতবিনিময় খায়রুল বাশার ও উপস্থিত নেতাকর্মীরা।

লিফলেট বিতরণ শেষে আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কে এম খায়রুল বাশার দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় সংকট এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

তিনি বলেন, জিয়াউর রহমানের আদর্শ ও চেতনাই আমাদের পথচলার প্রেরণা। এবং এক সময়ের রক্তাক্ত জনপদ খ্যাত এই আত্রাই রানীনগর কে শান্তির জনপদ হিসাবে গড়ে তুলতে চাইলে আসন্ন সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীকে জয়ী করার কোন বিকল্প নেই। এছাড়াও নওগাঁ-৬ আসনে যেই প্রার্থীকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়া হবে তিনি তার পক্ষেই কাজ করবেন।

এই সময় তিনি কর্মীদের উদ্দেশ্য বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শিক প্রেরণা এবং জনগণের সাথে তাঁর আত্মীয়তাসুলভ সম্পর্কই দলকে বর্তমান সময়ে এগিয়ে নিয়ে যাচ্ছে।

তাঁর বক্তব্যে তিনি দলীয় কর্মীদের মধ্যে জিয়ার আদর্শ বাস্তবায়নে আরও দৃঢ়প্রতিজ্ঞ হওয়ার আহ্বান জানান এবং তারেক রহমানের নেতৃত্বে ভবিষ্যৎ কর্মকৌশল নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আত্রাই উপজেলা বিএনপির সদস্য মোঃ আব্দুল হাকিম, সদস্য স ম সাজ্জাদ হোসেন তোতা ও স্থানীয় বিএনপির নেতাকর্মীবৃন্দ প্রমুখ।

সভায় স্থানীয় নেতা-কর্মী, সমর্থক ও গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

এর আগে বৃক্ষরোপণ শেষে নিজের পিতৃভূমি কালিকাপুর মসজিদে জুমার নামাজ আদায় করেন কে এম খায়রুল বাশার।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :