1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের: ঘাতক চালক পলাতক আমার স্কুল ক্রীড়া চক্র ডে-নাইট ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন পলাশবাড়ী উদয়ন সংঘ নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিনের নেতৃত্বে সাভারে মহাসড়ক ও সরকারি জমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান সাভারে সন্ত্রাসী হামলায় বাক প্রতিবন্ধী যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে সাভার পৌরসভার ১নং ওয়ার্ডে দোয়া মাহফিল অনুষ্ঠিত খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে সাভার পৌরসভার ১নং ওয়ার্ডে দোয়া মাহফিল অনুষ্ঠিত সাভারে ছাত্রদলের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ আশুলিয়ায় স্বামীর টাকা পয়সা নিয়ে পরকীয়া প্রেমিকের সাথে উধাও গৃহবধূ খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে আশুলিয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত  এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন

নওগাঁ পৌর আ.লীগের সভাপতি ঢাকা থেকে গ্রেপ্তার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪


মো. সোহেল রানা জেলা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁ জেলা প্রশাসনের কার্যালয়ে হামলার ও লুটপাটের ঘটনায় করা মামলায় দেওয়ান ছেকার আহমেদ শিষাণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত শিষাণ নওগাঁ পৌর আওয়ামীলীগের সভাপতি। রোববার(২৯ সেপ্টেম্বর)ঢাকা শহর থেকে নওগাঁ সদর থানা পুলিশ ঢাকা পুলিশের সহযোগীতায় তাকে গ্রেপ্তার করে।

রাত্রি ০৯ ঘটিকায় টার তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সদর থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী।

ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, কিছুক্ষণ আগে গ্রেপ্তারকৃত শিষাণকে ঢাকা থেকে থানায় নিয়ে আসা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা পুলিশের সহযোগীতায় সদর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। শিষাণের বিরুদ্ধে মামলা আছে। সে ওই মামলার পলাতক আসামি।

উল্লেখ্য, ২০১৫ সালের ৩০ ডিসেম্বর নওগাঁ পৌরসভার নির্বাচনের ফলাফল ঘোষণার সময় জেলা প্রশাসনের কার্যালয়ে হামলা, ভাঙচুর, ককটেল ও হাত বোমা বিস্ফোরণের ঘটনায় মামলাটি করেন নওগাঁ পৌর বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। মামলায় সাবেক খাদ্যমন্ত্রী (নওগাঁ-১ আসনের) সাধন চন্দ্র মজুমদার ও (নওগাঁ-২ আসনের) পরিকল্পনা প্রতিমন্ত্রী শহিদুজ্জামান সরকার এবং নওগাঁ সদর (নওগাঁ-৫) আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিল। এছাড়া নওগাঁ শিল্প ও বণিক সমিতির সভাপতি ও আওয়ামী লীগ নেতা ইকবাল শাহরিয়ার রাসেল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৭৪ জনকে আসামি করা হয়েছে। নওগাঁ পৌর আওয়ামী লীগের সভাপতি দেওয়ান ছেকার আহমেদ শিষাণ সেই মামলার উল্লেখযোগ্য এজাহার নামীয় আসামি। গত ১ সেপ্টেম্বর রবিবার দুপুরে নওগাঁ-১ নম্বর আমলী আদালতে এ মামলা করা হয়। আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইমতিয়াজুল ইসলাম মামলাটি আমলে নিয়ে এজাহার নথিভুক্ত করতে সদর থানার ওসিকে নির্দেশ দেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :