1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
২৮২৩ ভোট পেয়ে দ্বিতীয় সর্বোচ্চ ভোটে নির্বাচিত হলেন কোষাধ্যক্ষ জিয়াউর রহমান আত্রাই ইউপি ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, টিডিআরের দায়িত্বে বহিরাগত! আগুনে পুড়ে ছাই স্বপ্ন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে আর্থিক সহায়তা নিয়ে মেয়র প্রার্থী খোরশেদ আলম মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের হয়রানির প্রতিবাদে আত্রাইয়ে মানববন্ধন, ক্ষোভে ফুঁসে উঠলেন ফারিয়া নেতারা আত্রাইয়ে হেরোইন ও নেশাজাতীয় ইনজেকশনসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী প্রিন্স গ্রেফতার সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্সি ‘দ্য রেনেসাঁস ওভারসিজ’ দিচ্ছে নিরাপদ বিদেশ যাত্রার নিশ্চয়তা ধামসোনা ইউনিয়নে মেম্বার পদপ্রার্থী দেলোয়ার হোসেন মিন্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত আত্রাইয়ের যুবক র‍্যাবের অভিযানে ৮৫ পিচ ইয়াবাসহ নাটোরে আটক গ্রেটার ঢাকা উইং (ওমান) কমিটি ঘোষণা, সভাপতি মনির–সাধারণ সম্পাদক আলী আশরাফ রবীন্দ্র স্মৃতিধন্য পতিসরে বিশ্বকবির ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন

সাভারে এসিল্যান্ডকে ছুড়িকাঘাতের ঘটনায় গ্রেফতার আরো ৬

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২

সাভার প্রতিনিধি
সাভারে পটুয়াখালীর এসিল্যান্ড আবু বক্কর সিদ্দিকীকে ছুরিকাঘাতের ঘটনায় জড়িতদের ঢাকা ও সাভারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরো ৬ জনকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে সাভার মডেল থানার কনফারেন্স কক্ষে প্রেস ব্রিফিং এর মাধ্যমে এসব তথ্য গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মোঃ আসাদুজ্জামান।

এর আগে, বুধবার (১৬ নভেম্বর) রাতে সাভার ও গাবতলি সহ বিভিন্ন স্থানে পুলিশের চৌকস টীমের অভিযানের মাধ্যমে আসামীদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার বাজুন্দি গ্রামের মৃত মালেক ফকিরের ছেলে রাসেল ফকির (২০), কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার গজারিয়া বাজার গ্রামের ছাত্তারের ছেলে মোঃ নাঈম (২০), ঢাকার পশ্চিম ভাষানটেক এলাকার কামালের ছেলে মোঃ কামরুল হাসান (২২), মানিকগঞ্জ জেলার৷ সাটুরিয়া থানার তিল্লিচর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে সজীব আহমেদ (২০), পাবনা জেলার বেড়া থানার ছোটো পায়না গ্রামের মোঃ দুলালের ছেলে মোঃ আরমান (২১) ও মোবাইল বিক্রেতা মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার খালশি গ্রামের আজিম উদ্দিনের ছেলে গোলাম মোস্তফা (২৫)। তারা সবাই অস্থায়ীভাবে সাভারের বিভিন্ন স্থানে বসবাস করতো বলে নিশ্চিত করেন পুলিশ।

জানা যায়, গত ২২ অক্টোবর ল্যান্ড সার্ভে ও সেটেলমেন্ট-বিষয়ক প্রশিক্ষণ নিতে সাভারে আসেন পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবু বক্কর সিদ্দিকী। ১৪ নভেম্বর বিকেলে অসুস্থ মাকে দেখার পর রাজধানীর মিরপুর থেকে রাতেই সাভারে ফিরে আসেন। রাতে সাভারের সিঅ্যান্ডবি এলাকায় বাস থেকে নামার পরপরই ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি। এ সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হলে তাকে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । ঘটনার প্রতিকার চেয়ে পরদিন আবু বক্করের ভগ্নিপতি সুমন হোসেন বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন। এঘটনায় এর আগে টেরা রাসেল নামের একজনকে গ্রেফতার করে দুই দিনের রিমান্ডে রয়েছিলো পুলিশ।

ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মোঃ আসাদুজ্জামান বলেন, এ ঘটনার ৪৮ ঘন্টার মধ্যেই আসামীদের সাভার ও ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। ছিনতাই এর সাথে সরাসরি জড়িত ৫ জন এবং মোবাইলটি যে দোকানে বিক্রি করা হয়েছিল সেই দোকানীকেও গ্রেফতার করা হয়েছে। জব্দ করা হয়েছে ছিনতাইকারীদের ব্যবহৃতদের ছুরিটিও। যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারা সবাই মাদক গ্রহণ করতো। এছাড়া তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।

পুলিশ সুপারের ব্রিফিং শেষে আসামীদের দ্রুত সময়ে গ্রেফতার করতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা। যেকোনো অপরাধীদের বিষয়ে জিরো টলারেন্স দেখানো হবে বলেও মন্তব্য করেন পুলিশের এই চৌকস কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :