1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
নওগাঁয় এক রাতেই পরিবারের সকল সদস্যদের জা’বাই করে হ’ত্যা ভুট্টা ক্ষেতে আপত্তিকর অবস্থায় পরকীয়া প্রেমিক-প্রেমিকা,গ্রামবাসীর চাঞ্চল্যকর তথ্য আবাদপুকুর হাটে যানজট নিরসনে ইউএনও’র উদ্যোগ, অবৈধ স্থাপনা উচ্ছেদে স্বস্তি ফিরল জনজীবনে আত্রাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে ভটভটি চালকের মর্মান্তিক মৃত্যু দখল-দূষণে বিপর্যস্ত আত্রাই নদী—কথিত সাংবাদিকদের ‘ম্যানেজ’ করে অবৈধ স্থাপনা নির্মাণের গুরুতর অভিযোগ আত্রাই শুরু হলো হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ আত্রাইয়ে জমি দখলকে কেন্দ্র করে সন্ত্রাসী তাণ্ডব—ধান কেটে লুট, চাঁদা দাবি; মামলার ২ নম্বর আসামী গ্রেফতার রিহ্যাবের নতুন সভাপতি ড. মো. আলী আফজাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক এসএসসি ২০২৬ উপলক্ষে শিক্ষার্থীদের প্রেরণা জোগাতে উপকরণ বিতরণ: চকপ্রসাদ উচ্চ বিদ্যালয়ে ব্যতিক্রমী উদ্যোগ সিসিটিভিতে ধরা বেপরোয়া কাণ্ড: মাদকাসক্ত সাভার সাব-রেজিস্ট্রারের চড়ে অপমানিত নকল নবিশ মিজান

আত্রাইয়ে জুলাই আন্দোলনবিরোধী পোস্টার, অভিযুক্ত আ.লীগ,ঘুরছে ওমর ফারুক

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

বিশেষ প্রতিনিধি:নওগাঁর আত্রাই উপজেলায় রাতের আঁধারে ‘জুলাই আন্দোলন’ বিরোধী বিভিন্ন পোস্টার লাগানোর ঘটনা ঘটেছে গত ০৫ আগস্ট রাতে। স্থানীয়দের অভিযোগ, এসব পোস্টার লাগিয়েছে উপজেলা আ.লীগ এবং ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীরা।

জানা গেছে, গত কয়েকদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় — বিশেষ করে বাজার, স্কুলের দেয়াল, এবং মোড় এলাকায় — হঠাৎ করেই ‘জুলাই আন্দোলন’কে ‘রাষ্ট্রবিরোধী’ এবং ‘অস্থিরতা সৃষ্টিকারী’ আখ্যা দিয়ে কিছু পোস্টার দেখা যায়। এতে লেখা ছিল, “জুলাই আন্দোলনের নামে নৈরাজ্য চাই না”, “উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র চলবে না” ইত্যাদি স্লোগান।

স্থানীয় সূত্রে জানা যায়, পোস্টার লাগানোর সময় বেশ কিছু মোটরসাইকেল আরোহীকে রাতের বেলায় বিভিন্ন এলাকায় ঘুরতে দেখা যায়। তবে কে বা কারা এসব পোস্টার লাগিয়েছে, তা এখনও আনুষ্ঠানিকভাবে শনাক্ত হয়নি। তবে অনেকেই দাবি করছেন, এর পেছনে রয়েছে ক্ষমতাসীন আওয়ামিলীগের নেতাকর্মীরা,যারা এলাকায় থেকে অস্থিরতা এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।

এ বিষয়ে আত্রাই উপজেলা আওয়ামীলীগের একজন নেতার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি নাম প্রকাশ না করার শর্তে বলেন, “জুলাই আন্দোলন একটি বিভ্রান্তিকর প্রচারণা। জনগণকে বিভ্রান্ত করতে যারা মাঠে নেমেছে, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট। তবে পোস্টার কারা লাগিয়েছে, তা আমি নিশ্চিত নই।”

খোঁজ নিয়ে দেখা যায়, আত্রাই উপজেলার ০৩ আহসানগঞ্জ ইউনিয়ন ও ০৮ নং হাটকালুপাড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে এসব পোস্টার লাগানো হয়।
এ বিষেয় উপজেলা বিএনপির এক নেতা বলেন, যারা ০৫ আগস্টের পর আ.লীগের নেতাকর্মীদের পূর্ণবাসন করেছে অর্থের এবং অনৈতিক সুবিধার বিনিময়ে তারা আজকের এই ঘটনার জন্য দায়ি।তিনি আরও বলেন,উপজেলার বিভিন্ন স্থানে এখনো আ.লীগের নেতাকর্মীরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে তাদের গ্রেফতার করা হচ্ছেনা।

হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির একজন নেতা বলেন,আমাদের এই ইউনিয়নে জুলাই আন্দোলন বিরোধী পোস্টার লাগানো হয় ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক মো. ওমর ফারুক ও আ.লীগ নেতা বিশার নেতৃত্বে।বিশাকে গ্রেফতার করা হলেও ফারুক এখনো বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে প্রশাসনের নাকের ডোগায়।আমরা তার গ্রেফতারের দাবি জানাই।

অন্যদিকে, ‘জুলাই আন্দোলন’-এর স্থানীয় সংগঠকরা দাবি করছেন, এই পোস্টার সাঁটানোর মাধ্যমে জনগণের স্বাধীন মতপ্রকাশের অধিকারকে দমন করার চেষ্টা করছে স্বৈরাচারী দল আ.লীগের নেতাকর্মীরা। প্রশাসনের উচিৎ তাদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা।

আত্রাই উপজেলা প্রশাসনের একজন কর্মকর্তা জানান, “বিষয়টি আমরা জেনেছি। যদি বিদ্বেষমূলক কোনো পোস্টার লাগায়, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :