1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ে শিক্ষার্থীকে পিটিয়ে জখম, বিচার চাওয়ায় বাদীর বাড়িতে হামলার অভিযোগ সরকারি অফিস সময়ে ব্যক্তিগত চেম্বারে স্বাস্থ্য সহকারী,সংবাদ প্রকাশের পর শোকজ আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে মারধর ও শোরুম লুট; হত্যার হুমকি আত্রাই আ.লীগ নেতার ছেলের বাল্যবিবাহ, বৌভাত বন্ধে গিয়ে হেনস্তার শিকার ইউএনওসহ প্রশাসন আত্রাইয়ে বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে বাধার মুখে মোবাইল কোর্ট,বর-কনেসহ আটক ৩ পরকীয়ার অভিযোগে স্বামীর মৃত্যুর দাবি, গ্রাম্য সালিশে ৪০ হাজার টাকা জরিমানায় মুক্তি আত্রাইয়ে মোবাইল কোর্টে মাদক সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ৭ জনসহ মোট ৯ জনের মরদেহ আসছে আগামীকাল নতুন কুঁড়িতে সফল আত্রাইয়ের কিশোরদের উষ্ণ অভ্যর্থনা, সনদপত্র প্রদান আত্রাই প্রতিবেশীদের রোষানলে অসহায় বাণুর পানিবন্দি জীবন

ওমানে বাংলাদেশ স্কুল ছাহাম কে ১ মিলিয়ন টাকার অনুদান দিয়েছেন রাউজান সমিতি ওমান।

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩

পলাশ শীল : গত ৭ই মার্চ ২০২৩ ইংরেজি রাউজানের মাটি ও মানুষের নেতা জনাব এবিএম ফজলে করিম চৌধুরী এমপি মহোদয় ওমান আগমন উপলক্ষে বাংলাদেশ স্কুল ছাহাম কর্তৃক আয়োজিত সংবর্ধনা সভায় স্কুল পরিচালনার ক্ষেত্রে আর্থিক সমস্যার কথা তুলে ধরলে কর্তৃপক্ষের অনুরোধে প্রবাসীর সন্তানদের শিক্ষিত করার লক্ষ্যে স্কুলকে ১ মিলিয়ন টাকার অনুদান দেওয়ার ঘোষণা দেন মাননীয় সংসদ। সেই প্রতিশ্রুতি অনুযায়ী আজ ৮ জুন ২০২৩ ইংরেজি বৃহস্পতিবার রাউজান সমিতি ওমানের নেতৃবৃন্দ ছাহাম স্কুলে উপস্থিত হয়ে আনুষ্ঠানিক ভাবে রাউজানের মাননীয় সংসদ এবিএম ফজলে করিম চৌধুরী এমপি মহোদয়ের নির্দেশে স্কুল কর্তৃপক্ষের নিকট ১ মিলিয়ন টাকার চেক হস্তান্তর করেন।

উল্লেখ্য বিগত করোনা পরিস্থিতি এবং বিশ্ব মন্দার কারণে স্কুলটি আর্থিক ভাবে মহাসংকটে আছেন ২০০৮ সালে স্থানীয় প্রবাসীদের আর্থিক সহযোগিতায় বর্তমান চেয়ারম্যান প্রকৌশলী হাসানুজ্জামান সাহেবের নেতৃত্বে এই স্কুল প্রতিষ্ঠা হয়। ওমানের রাজধানী মাস্কেট থেকে ২০০ কিলোমিটার দূরে একটি প্রত্যন্ত অঞ্চলে এই স্কুলটি গড়ে ওঠে। স্কুলের বর্তমান ছাত্র-ছাত্রীর সংখ্যা ৪৪৭ জন ২৬ জন শিক্ষক-শিক্ষিকা দ্বারা স্কুলটি পরিচালিত হয়। বাংলাদেশের ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ন্যাশনাল কারিকুলাম ইংলিশ ভার্সনে ছাত্র-ছাত্রীদেরকে শিক্ষা দেওয়া হয়। স্কুলে ঢুকলে মনে হয় মরুর বুকে একখণ্ড বাংলাদেশ বাংলাদেশের ইতিহাস, কৃষ্টি, সংস্কৃতি এই ছাত্রছাত্রীদের মাধ্যমে বিদেশের মাটিতে তুলে ধরা হয়।
এমপি মহোদয় ওমানের একটি মফস্বল শহরে এই ধরনের একটি সুন্দর স্কুল দেখে, বিশেষ করে সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতিকে বুকে ধারণ করে স্কুলের ছাত্র-ছাত্রীদের মনমুগ্ধকর পরিবেশনায় মাননীয় সংসদ মুগ্ধ হয়ে প্রবাসী বাংলাদেশী সন্তানদের আলোকিত ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে স্কুল কর্তৃপক্ষের বিশেষ অনুরোধে আর্থিক সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন।

চেক হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এবিএম ফজলে করিম চৌধুরী এমপি মহোদয় রাউজান সমিতি ওমানের নেতৃবৃন্দ সহ উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং স্কুলের সার্বিক সফলতা কামনা করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড এনআরবি সিআইপি এসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক ও বৃহত্তর চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি, জনাব মোঃ ইয়াছিন চৌধুরী সিআইপি, রাউজান সমিতি ওমানের সভাপতি জনাব শাহজান মিয়া সিআইপি, সাধারণ সম্পাদক প্রকৌশলী আশরাফুর রহমান সিআইপি, চট্টগ্রাম সমিতি ওমানের সাধারণ সম্পাদক প্রকৌশলী তাপস কুমার বিশ্বাস সহ রাউজান সমিতি ওমানের নেতৃবৃন্দ, সাহাম স্কুলের চেয়ারম্যান, বোর্ড অফ ডাইরেক্টরস, প্রিন্সিপাল ও স্কুলের ছাত্র-ছাত্রীরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :