1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
পরকীয়ার অভিযোগে স্বামীর মৃত্যুর দাবি, গ্রাম্য সালিশে ৪০ হাজার টাকা জরিমানায় মুক্তি আত্রাইয়ে মোবাইল কোর্টে মাদক সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ৭ জনসহ মোট ৯ জনের মরদেহ আসছে আগামীকাল নতুন কুঁড়িতে সফল আত্রাইয়ের কিশোরদের উষ্ণ অভ্যর্থনা, সনদপত্র প্রদান আত্রাই প্রতিবেশীদের রোষানলে অসহায় বাণুর পানিবন্দি জীবন হিলি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি গোলাম রাব্বানী,সাধারণ সম্পাদক সোহেল রানা সংকট অনেক তবুও ৩১ দফার আলোকে সফলতার ট্র্যাকেই তারেক রহমানের সরকার ; পারভেজ মোহাম্মদ চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার, দুদকের মামলায় কারাগারে কামাল আত্রাই জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা,বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ আত্রাই ২০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

গ্লোবাল সিআইপি স্বীকৃতি ও উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪

পলাশ শীল :
৩২ দেশের ৯৫ জন সিআইপিকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতে এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের সম্মাননা ও উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গত রোববার রাতে দুবাইয়ের পাঁচ তারকা একটি হোটেলে এই সম্মাননার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশন ৩২ দেশের ৯৫ জন সিআইপিকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত মো. আবু জাফর, বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন।

এর আগে উন্মুক্ত আলোচনায় এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের সভাপতি মাহতাবুর রহমান নাসির ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন চৌধুরীসহ বিশ্বের নানা দেশ থেকে আসা সিআইপিরা তাদের বিভিন্ন দাবি উপস্থাপন করেন।

বক্তারা সিআইপিদের জন্য দেশে পৃথক অর্থনৈতিক অঞ্চল তৈরি, জাতীয় সংসদে প্রবাসীদের জন্য সংরক্ষিত আসন রাখা, ওমানের ভিসা চালুর জন্য কূটনৈতিক প্রচেষ্টা, প্রবাসী শ্রমিক ও নারীকর্মীদের সুযোগ সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করা, বাংলাদেশ বিমানের টিকিট মূল্য কমানো ও প্রয়োজনে প্রবাসীদের জন্য সরকারের ভর্তুকি প্রদান এবং বিমান বন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধের দাবি করেন।

এসময় প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে প্রবাসীদের দেশ ও প্রবাসে দেশের মানোন্নয়নে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, মধ্যপ্রাচ্যে বাংলাদেশের দক্ষকর্মীর চাহিদা রয়েছে। আমরা আরও দক্ষ কর্মী তৈরির ব্যবস্থা করবো। আপনাদের সচেতনতা ও সহযোগিতা জরুরি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :