1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
বদলগাছীতে গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল করতে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর বিচারসেবা নিশ্চিতে জেলা পর্যায়ে গ্রাম আদালতের আউটরিচ সভা অনুষ্ঠিত ঢাকা প্রেসক্লাবকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুদানের চেক হস্তান্তর সাভারে আমিনবাজার ফাঁড়ির ইনচার্জ জাকির জেলার শ্রেষ্ঠ এসআই ১৬ বছর দখলে থাকা সরকারি কর্মচারির জমি জোরপূর্বক দখলের চেষ্টা, কিসমত গুনটিতে উত্তেজনা আত্রাই ধর্ষণ মামলায় আ.লীগ নেতা নাজিমুদ্দিন গ্রেপ্তার সরকারি সম্পদ চুরির অভিযোগে সংবাদ প্রকাশ,দুই সাংবাদিকসহ ৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা ইনকিলাবে সংবাদ প্রকাশের পর স্বাস্থ্য সহকারী হাবিবুর রহমানের বদলি আত্রাই ৪০ বিদ্যালয়ের ২৪০ শিক্ষার্থীর অংশগ্রহণে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী শুরু আত্রাইয়ে সরকারি সম্পদ চুরির সময় ভ্যানসহ চেয়ারম্যান জনতার হাতে আটক

কাশিমপুর পশ্চিম শৈলডুবী যুব সংঘের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, প্রধান অতিথি মাহবুব আলম মহি

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১ আগস্ট, ২০২৬

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:গাজীপুর জেলার কাশিমপুর পশ্চিম শৈলডুবী যুব সংঘের উদ্যোগে ৩১ জুলাই এক প্রাণবন্ত ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ক্রীড়াঙ্গনে উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই টুর্নামেন্টে খেলোয়াড়, ক্রীড়াপ্রেমী ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক, সাবেক পৌর কাউন্সিলর ও সাবেক মেম্বার মাহবুব আলম মহি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়াচর্চা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং তাদের মধ্যে শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়তা করে। তিনি এ ধরনের সামাজিক ও ক্রীড়াভিত্তিক আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়দের নান্দনিক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় দর্শকরা দারুণভাবে উপভোগ করেন। আয়োজকরা জানান, যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং খেলাধুলার মাধ্যমে সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি করাই এ টুর্নামেন্টের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি অংশগ্রহণকারী খেলোয়াড়দের শুভেচ্ছা জানান এবং সফল আয়োজনের জন্য আয়োজকদের আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :