1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
মনিয়ারী ইউনিয়নে উন্নয়নের প্রতিশ্রুতি, চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চান এস এম ফারুক বখত মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আত্রাইয়ে সুপার কাপ ফুটবল পুলিশ সুপারের নির্দেশনায় আত্রাই থানা পুলিশের অভিযানে পাঁচ আসামি গ্রেফতার শতবর্ষী মসজিদের রাস্তায় গাছ-বেড়া, আ.লীগ নেতা মজিদ মল্লিকের বিরুদ্ধে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ মসজিদের রাস্তায় বেড়া-গাছ লাগানোর অভিযোগ, দুর্ভোগে মুসল্লি ও মাদ্রাসা শিক্ষার্থীরা সাভারে রড দিয়ে কুপিয়ে যুবককে রক্তাক্ত জখম, টাকা ও মোবাইল ছিনতাই আত্রাই ইটভাটার সামনে থেক ট্রাক্টর চুরি আত্রাইয়ে মসজিদে যাওয়ার রাস্তায় বেড়া,দুর্ভোগে মুসল্লিরা; প্রতিবন্ধকতা অপসারণের দাবি” সাভারে ড্রেনের মুখ ভরাটের অভিযোগ, দুর্ভোগে প্রায় ৪০ হাজার পোশাক শ্রমিক ও স্থানীয় বাসিন্দা জুলাই আন্দোলনের রক্তের দায়:যে প্রশ্নে বারবার উঠে আসে শেখ হাসিনার নাম

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আত্রাইয়ে সুপার কাপ ফুটবল

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

মাদক-জুয়া থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:‘খেলবো মাঠে, গড়বো দেশ, মাদক হবে নিরুদ্দেশ’- এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে শুরু হয়েছে আত্রাই উপজেলা সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। মাদক ও জুয়ার মতো ক্ষতিকর আসক্তি থেকে তরুণদের দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে আয়োজিত এ টুর্নামেন্টে উপজেলার প্রায় ৪০টি গ্রামের ১৫০ জন ফুটবলার অংশ নিচ্ছেন। সাতটি দলের অংশগ্রহণে আহসানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে এই ফুটবল আসর।

টুর্নামেন্টের উদ্বোধন করেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান। ৩ নম্বর আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ মো. মঞ্জুরুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার সাবেক ফুটবলার, শিক্ষক, সমাজসেবক, ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, “একজন তরুণ যখন মাঠে থাকে, তখন সে শুধু খেলাধুলা করে না; তার মধ্যে শৃঙ্খলা, সময়ানুবর্তিতা, দায়িত্ববোধ ও নেতৃত্বের গুণ তৈরি হয়। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি মাদক, জুয়া ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এ ধরনের আয়োজন শুধু বিনোদনের বিষয় নয়, এটি একটি সামাজিক আন্দোলনও।”

তিনি আরও বলেন, “যুবসমাজকে সঠিক পথে রাখতে পরিবার, সমাজ ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে। মাঠে নিয়মিত খেলার সুযোগ তৈরি হলে তরুণদের অবসর সময়ের একটি বড় অংশ ইতিবাচক কাজে ব্যয় হবে। আত্রাইয়ে খেলাধুলার পরিবেশ আরও সমৃদ্ধ করতে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে।”

স্থানীয় বাসিন্দা ও সাবেক খেলোয়াড়রা বলেন, বর্তমান সময়ে মোবাইল আসক্তি, মাদক, জুয়া এবং নানা ধরনের অনলাইন ও অফলাইন আসক্তি তরুণ প্রজন্মের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মাঠের খেলাধুলা তরুণদের সেই নেতিবাচক পরিবেশ থেকে বের করে আনতে পারে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শরীর সুস্থ থাকার পাশাপাশি পারস্পরিক সহযোগিতা, সহনশীলতা, প্রতিযোগিতার মানসিকতা ও সামাজিক বন্ধন তৈরি হয়।

তাদের মতে, একজন তরুণ যখন বিকেলটা মাঠে কাটায়, তখন সেই সময়টি মাদক গ্রহণ, জুয়া কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার সম্ভাবনা কমে যায়। তাই প্রতিটি ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে নিয়মিত খেলাধুলার আয়োজন করা প্রয়োজন। শুধু ফুটবল নয়, ক্রিকেট, ভলিবলসহ বিভিন্ন ক্রীড়া কার্যক্রমে তরুণদের সম্পৃক্ত করা গেলে একটি সুস্থ ও সচেতন প্রজন্ম গড়ে তোলা সম্ভব।

আয়োজক জাতআমরুল যুব উন্নয়ন পরিষদ জানায়, উপজেলার প্রায় ৪০টি গ্রামের ১৫০ জন খেলোয়াড়কে নিয়ে সাতটি দল গঠন করা হয়েছে। দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করে অনুষ্ঠিত হচ্ছে গ্রুপ পর্বের খেলা। প্রতিটি গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল সেমিফাইনালে খেলার সুযোগ পাবে।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় রেনেসাস ওভারসিস ও সেভেন স্টার ডায়াগনস্টিক সেন্টার। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ২-১ গোলে সেভেন স্টার ডায়াগনস্টিক সেন্টারকে পরাজিত করে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করে রেনেসাস ওভারসিস।

টুর্নামেন্টে অংশ নেওয়া অন্য দলগুলো হলো—ভাই ভাই ফুটবল একাদশ, টাইগার ক্লাব, দীঘা ব্লু স্টার, ইউনাইটেড আত্রাই ও ইসলামী ল্যাব আত্রাই।

আয়োজকদের ভাষ্য, এই আয়োজনের উদ্দেশ্য শুধু একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা নয়; বরং তরুণদের মাঠমুখী করা, তাদের মধ্যে খেলাধুলার অভ্যাস গড়ে তোলা এবং মাদক, জুয়া ও অন্যান্য সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে একটি সুস্থ প্রজন্ম গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য।

আহসানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টকে ঘিরে ইতোমধ্যে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। প্রতিটি ম্যাচে দর্শকদের উপস্থিতিও আয়োজনটিকে প্রাণবন্ত করে তুলছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :