1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের আত্রাইয়ে গাঁজা-ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী আটক আত্রাইয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়, গুরুত্ব পেল মাদক-বাল্যবিবাহ-সাইবার অপরাধ আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে হাটবাজারে গণসংযোগে বিএনপি নেতা হামিদুল হক বাবু’র আত্রাই ২১০ পিস নেশাদ্রব্য টাপেন্টাডলসহ এক নারী আটক গ্যাসের দাবিতে সাভারে তিতাস অফিস ঘেরাও করে বিক্ষোভে করেছে ব্যাংক টাউনবাস গত আগস্টে আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে ৪ নারীর মৃত্যু, এক মাসেই চার আত্মহত্যা নিয়ে উদ্বেগ আত্রাইয়ে রাস্তা নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ- সমাধানের আশ্বাস ইউএনওর আত্রাইয়ে মৎস্য ও পশুখাদ্যের দোকানে অভিযানে অর্থদণ্ড শিক্ষার্থীদের ক্ষোভের মুখে জাবি স্কুল-কলেজ, অতিরিক্ত ফি সমন্বয়ের আশ্বাস

নতুন কুঁড়িতে সফল আত্রাইয়ের কিশোরদের উষ্ণ অভ্যর্থনা, সনদপত্র প্রদান

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

আবু সুলতান আহমেদ,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে সফলতা অর্জনকারী নওগাঁর আত্রাই উপজেলার শিশু-কিশোরদের উষ্ণ অভ্যর্থনা ও সনদপত্র প্রদান করা হয়েছে।
নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর উদ্বোধন হয় ২ মে ২০২৬। দীর্ঘ আয়োজনের পর ২৭ জুলাই অনুষ্ঠিত হয় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। দেশব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় প্রায় ১ লাখ ৭০ হাজার কিশোর-কিশোরী অংশগ্রহণ করে।

এ প্রতিযোগিতায় নওগাঁ জেলার ১১টি উপজেলা থেকে শিশু-কিশোর ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। তারা ৮টি ভিন্ন ইভেন্টের পাশাপাশি কাবাডি খেলায়ও অংশগ্রহণ করে চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে।

প্রতিযোগিতায় আত্রাই উপজেলার কিশোরদের সফলতার স্বীকৃতিস্বরূপ তাদের হাতে সনদপত্র তুলে দেন নওগাঁ-৬ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম। এ সময় তাদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয় এবং ভবিষ্যতে ক্রীড়া ও অন্যান্য সৃজনশীল কর্মকাণ্ডে আরও ভালো করার জন্য উৎসাহিত করা হয়।

সংশ্লিষ্টরা বলেন, এ ধরনের আয়োজন শিশু-কিশোরদের প্রতিভা বিকাশের পাশাপাশি তাদের মধ্যে আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :