1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আলোচিত ‘লিপি আক্তার’ফেসবুক আইডির পরিচালনাকারী গ্রেপ্তার আত্রাই শিক্ষার মন্দিরে নকলের মহোৎসব: পরীক্ষার্থীদের হাতে গাইড-মোবাইল দীর্ঘ প্রতীক্ষার অবসান: আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শুরু নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আত্রাই থানা আকস্মিক পরিদর্শনে পুলিশ সুপার, জনবান্ধব পুলিশিং জোরদারের নির্দেশ ১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বলা সুহি মাইলস্টোন কলেজের ছাত্রী নন, থানায় জিডি জুলাই আন্দোলনের তাৎপর্য নিয়ে আত্রাই উপজেলা প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠিত শেষ ফোনকল, রহস্যজনক মৃত্যু ও একগুচ্ছ প্রশ্ন- ছেলে হত্যার বিচার চায় বৃদ্ধা “মা” আত্রাই নদীতে ইউএনওর নেতৃত্বে মোবাইল কোর্ট, অবৈধ জাল জব্দ ও ধ্বংস নওগাঁর হানিট্র্যাপ ৪ সদস্য গ্রেফতার,নগ্ন ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আদায় করতো টাকা বৃষ্টিভেজা রাতে খোলা আকাশের নিচে আর্তনাদ, পাশে দাঁড়ালেন ইউএনও মনিরুজ্জামান

নিরাপদ বিনিয়োগের নিশ্চয়তা পেলে দেশে বিনিয়োগ করতে চান সিআইপি বাদশা মিয়া

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১

রাসেল মাহমুদ,ওমান প্রতিনিধি : সরকার সহ সংশ্লিষ্টদের যথাযথ সহযোগিতা পেলে দেশে বিনিয়োগ করে বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রেখে বেকার যুবকদের কর্মসংস্থানে নিজের অবস্থান নিশ্চিত করে দেশের প্রতি ভালোবাসা ও মমত্ববোধের সাক্ষর রাখতে চান ওমানের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মী  হাজী মোঃ বাদশা মিয়া সিআইপি।

চট্টগ্রামের চন্দনাইশ থানার হাসিমপুর গ্রামের কবির আহমেদের ছোট ছেলে হাজী বাদশাহ মিয়া। প্রায় ৩৩ বছরের প্রবাস জীবনে কঠিন পরিশ্রম,অধ্যবসায় ও মেধা দিয়ে  নিজের নামের সাথে যুক্ত করেছেন সিআইপি কিংবা ব্যাবসায়িক গুরুত্বপূর্ণ ব্যক্তি শব্দটি ; এছাড়াও  মালিক বনেছেন একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের। পাশাপাশি তার প্রতিষ্ঠিত কোম্পানি গুলোতে চাকুরী করে জীবিকা নির্বাহের সুযোগ পেয়েছে শতাধিক বাংলাদেশী। প্রবাস জীবনের শুরুটা নিষ্কণ্টক না হলেও  থেমে যাননি হাজী মোঃ বাদশাহ মিয়া সিআইপি। প্রবাস জীবনে দীর্ঘ পথ পরিক্রমায় অনেক কঠিন সময় পার করে এসে শেষমেশ সাফল্য ধরা দেয়ায় খুশি বাদশাহ মিয়া। সিআইপি বাদশা মিয়া মনে করেন বাংলাদেশে নিরাপদ বিনিয়োগ নিশ্চিত করা গেলে তিনি সহ তার মতো অনেকেই নিজ দেশে বিনিয়োগ করে লক্ষ বেকারদের কর্মসংস্থান তৈরিতে ভূমিকা রাখতে পারে। এসময় শতভাগ বাংলাদেশীদের দিয়ে নিজেদের ব্যবসা পরিচালনা করতে আরো বেশি দায়িত্বশীল আচরণের আহ্বান জানান সিআইপি বাদশা মিয়া। আলোচনাকালে ওমান সরকারের সাথে জি টু জি বৈঠকের মাধ্যমে ওমানে বাংলাদেশী শ্রমিকদের জন্য দশ ভাগ কোটা প্রথা বাতিল করারও অনুরোধ বাদশাহ মিয়ার।

একজন বাংলাদেশীর এমন সফলতায় খুশী ওমান সরকারের সাবেক পুলিশ কর্মকর্তা ও বাদশা মিয়ার স্পন্সর সাঈদ মোহাম্মদ আহাম্মেদ আল ফালাহি, তার দাবি বাদশা মিয়া অন্যান্য বাংলাদেশীদের চেয়ে ব্যতিক্রম। বাদশা মিয়ার কোম্পানিতে কাজ করতে পেরে খুশি  তার শ্রমিকরাও। বাদশা মিয়াদের এমন সাফল্যে খুশী স্থানীয় ওমান প্রবাসীরাও। প্রবাসীদের প্রত্যাশা দেশে বিনিয়োগে শতভাগ নিরাপত্তা নিশ্চিতে এগিয়ে আসবেন সরকার সহ সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :