1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
দল করেছি জীবন বাজি রেখে, আজ আমিই নাকি মাদক সম্রাট!” সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়লেন হালিম বাবু আলোচিত ‘লিপি আক্তার’ফেসবুক আইডির পরিচালনাকারী গ্রেপ্তার আত্রাই শিক্ষার মন্দিরে নকলের মহোৎসব: পরীক্ষার্থীদের হাতে গাইড-মোবাইল দীর্ঘ প্রতীক্ষার অবসান: আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শুরু নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আত্রাই থানা আকস্মিক পরিদর্শনে পুলিশ সুপার, জনবান্ধব পুলিশিং জোরদারের নির্দেশ ১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বলা সুহি মাইলস্টোন কলেজের ছাত্রী নন, থানায় জিডি জুলাই আন্দোলনের তাৎপর্য নিয়ে আত্রাই উপজেলা প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠিত শেষ ফোনকল, রহস্যজনক মৃত্যু ও একগুচ্ছ প্রশ্ন- ছেলে হত্যার বিচার চায় বৃদ্ধা “মা” আত্রাই নদীতে ইউএনওর নেতৃত্বে মোবাইল কোর্ট, অবৈধ জাল জব্দ ও ধ্বংস নওগাঁর হানিট্র্যাপ ৪ সদস্য গ্রেফতার,নগ্ন ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আদায় করতো টাকা

ওমানে রিয়েল এস্টেট ব্যবসায় বাংলাদেশী তরুণের আকাশছোঁয়া সফলতা।

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৯ জুন, ২০২২

ওমান প্রতিনিধি : ওমানে লাকী হাউজ ইন্টারন্যাশনাল গ্রুপ অব কোম্পানির সিইও বিপ্লবের রিয়েল রিয়েলষ্ট্যাটের ব্যাবসায় অসাধারণ সফলতায় মুগ্ধ ওমান প্রবাসী বাংলাদেশিরা। পাশাপাশি ওমানের সবচেয়ে জনপ্রিয় অনলাইন ফুড ডেলিভারি সার্ভিস তালেবাত ও টীমডানের মাধ্যমে প্রায় পাঁচশত বাংলাদেশীর কর্মসংস্থানের ব্যবস্থা করে প্রশংসায় ভাসছেন বাংলাদেশের গর্বিত এই রেমিটেন্স যোদ্ধা। আরো হাজার খানেক বাংলাদেশি ড্রাইভারকে তালেবাতের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে বলেও জানান এই রেমিটেন্স যোদ্ধা।
অল্প সময়ে সফলতার সবগুলো সিঁড়ি বেয়ে যেন আকাশ ছুঁয়েছে বিপ্লব। সফল এই রেমিটেন্স যোদ্ধা বলেন জীবনে ইচ্ছে থাকলে সব হয়। পাথরে ফুল ফুটানো কিংবা হাওয়াই জানে চেপে পৃথিবী ভ্রমণ। ফেনী জেলার দাগনভূঞা থানার নিয়াজপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে বিপ্লব । রিয়েল এস্টেটের ব্যবসা দিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে প্রবাস জীবন শুরু করে তেমন সুবিধা করতে না পেরে দেশে ফিরে জান। তবে হাল ছারেননি। নিজের ভাগ্য ফেরানোর নেশায় আবার পাড়ি জমান তেল সমৃদ্ধ দেশ ওমানে। সেখানে প্রতিষ্ঠা করেন লাকী হাউজ ইন্টারন্যাশনাল গ্রুপ অব কোম্পানি। তার কোম্পানিতে কাজ করছেন প্রায় ৫০০ বাংলাদেশী। বিপ্লবের এমন সফলতায় প্রসংশায় ভাসছেন ওমান প্রবাসী বাংলাদেশীদের।
তার কোম্পানিতে কাজ করতে পেরে খুশি শ্রমিকরা। বিপ্লব জানান তার কোম্পানিতে অন্তত আরো এক হাজার ড্রাইভারকে রাইডার হিসেবে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার পরিকল্পনা রয়েছে তার। প্রতিবেদকের সাথে আলাপকালে ওমানে কর্মরত প্রবাসীদের দেশটির আইনকানুন মেনে চলার পরামর্শ দেন বিপ্লব।
ওমানে বাংলাদেশি শ্রমিকদের কাজের সুনাম রয়েছে উল্লেখ করে বিপ্লব জানান করোনা পরবর্তী সময়ে দেশটিতে আইন-কানুন শিথিল করায় ব্যবসা-বাণিজ্য এবং বিশেষ করে রিয়েলষ্ট্যাট ব্যবসায় কর্মসংস্থানের যথেষ্ট সুযোগ সৃষ্টি হয়েছে।
এ সুযোগকে কাজে লাগিয়ে সরকারিভাবে ওমানের লোক পাঠানো গেলে যথেষ্ট পরিমাণে বাংলাদেশি শ্রমিকদের কর্মসংস্থান হতে পারে বলেও মনে করেন বিপ্লব।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :