1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই-রাণীনগর মহাসড়কে মোটরসাইকেল ডাকাতির চেষ্টা ব্যর্থ,তিন ডাকাত গ্রেফতার;পলাতক আরও পাঁচজন সাভারে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টা; স্বর্ণের চেইন ও টাকা লুট পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ সদর থানার অভিযানে চুরির রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ১ সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাৎ’ সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন, অভিযোগ ভিত্তিহীন বলে দাবি ধামইরহাট থানা আকস্মিক পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার, সেবার মানোন্নয়ন ও পেশাদারিত্বে দিলেন কঠোর নির্দেশনা নওগাঁ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিং জোরদারে পুলিশ সুপারের দিকনির্দেশনা আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার আত্রাইয়ের উন্নয়ন ও মানবসেবায় নীরব এক আলোকবর্তিকা— সিঙ্গাপুর প্রবাসী মো. সিরাজুল ইসলাম সিরাজ খেলা, উদ্ভাবন ও ক্যারিয়ার ভাবনায় মুখর আর্মি আইবিএর ‘ক্লাব ডে-২০২৬’ উজিরপুরে মৃদুল গোমস্তা গ্রেপ্তার, এলাকাজুড়ে আলোচনা

গ্রেটার ঢাকা উইং (ওমান) কমিটি ঘোষণা, সভাপতি মনির–সাধারণ সম্পাদক আলী আশরাফ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৮ মে, ২০২৬

ওমান প্রতিনিধি : ওমানে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন গ্রেটার ঢাকা উইং বাংলাদেশ সোশ্যাল ক্লাবের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার মনির হোসাইন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইঞ্জিনিয়ার আলী আশরাফ।
কমিটির অন্যান্য পদে সাংগঠনিক সম্পাদক হিসেবে ইঞ্জিনিয়ার আরিফ আরমানকে মনোনীত করা হয়েছে। এছাড়া সহ-সভাপতি পদে ড. মির্জা ফয়সাল সাম্স, জাকির হোসেন ও ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন দায়িত্ব পেয়েছেন। সহ সাধারণ সম্পাদক হয়েছেন জাহেদ ইদ্রিস এবং সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন ইঞ্জিনিয়ার আব্দুল আলীম।
নবগঠিত কমিটির কোষাধ্যক্ষ হিসেবে জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক হিসেবে ইঞ্জিনিয়ার মেহেদী হাসান এবং ক্রীড়া সম্পাদক হিসেবে আবু বকর নাজিম দায়িত্ব পালন করবেন।
নেতৃবৃন্দ জানিয়েছেন, প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করা এবং প্রবাসীদের কল্যাণে কাজ করাই হবে তাদের প্রধান লক্ষ্য। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করতে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তারা।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আলী আশরাফ বলেন, প্রবাসে বসবাসরত বাংলাদেশিরা আমাদের দেশের এক একটি প্রতিনিধিত্বকারী শক্তি। আমরা যদি নিজেদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে পারি, তাহলে শুধু ব্যক্তিগত নয়,সমষ্টিগতভাবেও বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। এই কমিটির মূল লক্ষ্য হবে প্রবাসী বাংলাদেশিদের একটি শক্তিশালী প্ল্যাটফর্মে একত্রিত করা, যেখানে সবাই নিজেদের সমস্যার কথা বলতে পারবে এবং সমাধানের পথ খুঁজে পাবে।
তিনি আরও বলেন, প্রবাসীদের কল্যাণ, তাদের অধিকার রক্ষা, সাংস্কৃতিক মূল্যবোধ ধরে রাখা এবং নতুন প্রজন্মের মাঝে বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরার জন্য আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করব। পাশাপাশি, ওমানের মূলধারার সমাজে বাংলাদেশিদের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে আমরা কাজ করব, যাতে আমাদের দেশের সম্মান আরও বৃদ্ধি পায়।
ইঞ্জিনিয়ার আলী আশরাফ জানান, সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম, ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজন, মানবিক সহায়তা কার্যক্রমসহ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল করা হবে। তিনি বলেন, আমরা চাই এই সংগঠনটি শুধু একটি নামেই সীমাবদ্ধ না থেকে প্রবাসীদের আস্থা ও নির্ভরতার জায়গা হয়ে উঠুক। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি ঐক্যবদ্ধ, সচেতন ও মানবিক প্রবাসী সমাজ গড়ে তুলতে সক্ষম হব বলে আমি আশাবাদী।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :