1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই ডোমেস্টিক ক্রিকেট লীগের দ্বিতীয় সিজনের সফল সমাপ্তি পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় ধামইরহাটে মধ্যরাতের মাদকবিরোধী অভিযান, মাদকসেবনরত ৪ জন গ্রেফতার সামির আটকের পর ‘দেওগাঁয়ে তাণ্ডব’, বাড়ি দখল ও লুটপাটের অভিযোগ সামির গ্রেপ্তারের পর বাড়িতে আত্রাই মাদকবিরোধী অভিযানে তিন মাদকসেবী গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ২১ দিনের কারাদণ্ড সংবাদ সম্মেলনে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, সাবেক কাউন্সিলরের দাবি, নেপথ্যে ‘কানা খোকন’ ও তার সহযোগীরা আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালামালসহ অভিযুক্ত গ্রেপ্তার বহুমুখী সেবা প্রদানের পাশাপাশি উদ্যোক্তাভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি করছে অতিথি ডট কম বিগত বছরের লুটপাটের সিন্ডিকেটের বিতর্কিত ব্যক্তিদের নিয়ন্ত্রণে মুদ্রণ কাজ,বাড়বে প্রায় ৪০০ কোটিরও বেশি! আশুলিয়ায় ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান: ৪২ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার, প্রাইভেটকার জব্দ সাভারে পারিবারিক বিরোধে হামলা-ভাঙচুর, শ্লীলতাহানির অভিযোগ

আত্রাই ডোমেস্টিক ক্রিকেট লীগের দ্বিতীয় সিজনের সফল সমাপ্তি

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৪ জুলাই, ২০২৬

সুলতান আহমেদ (আত্রাই)প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক দর্শক সমাগমের মধ্য দিয়ে শেষ হয়েছে আত্রাই ডোমেস্টিক ক্রিকেট লীগ (এডিসিএল) সিজন-২। টুর্নামেন্টে অংশ নেওয়া ৬ দলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আকর্ষণীয় পারফরম্যান্স মুগ্ধ করেছে দর্শকদের।

৬ দলের টুর্নামেন্টে সবাইকে পেছনে ফেলে শুভ রয়েল স্টার ও জায়ান অভ্র স্পার্টানের রোমাঞ্চকর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামে এবারের আসরের।

দিনের শুরুতে টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শুভ রয়েলস এর ক্যাপ্টেন শুভ।
ক্যাপ্টেনের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে নির্ধারিত ওভারে দলকে বড় সংগ্রহ এনে দেয় ব্যাটসম্যানরা।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পরে জায়ান অভ্র। এছাড়াও মন্থর গতির ব্যাটিং ও নিয়মিত উইকেটের যাওয়া আশাতে একটা পর্যায়ে ম্যাচ থেকে ছিটকে যায় জায়ান অভ্র। শেষ পর্যন্ত ৭৮ রানে জায়ান অভ্রর ইনিংস থামলে, ১০৩ রানের বিশাল ব্যবধানে জয় পায় শুভ রয়েল স্টার।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন আয়োজকরা এবং অতিথিবৃন্দ।
এছাড়াও টুর্নামেন্টের সেরা খেলোয়াড়,সর্বোচ্চ রান সংগ্রাহক, সর্বোচ্চ উইকেট শিকারি,ইমার্জিং প্লেয়ার ও সেরা অধিনায়কের হাতেও তুলে দেওয়া হয় সম্মাননা পুরস্কার।
আয়োজকরা জানান, স্থানীয় পর্যায়ে ক্রিকেটের প্রসার, নতুন প্রতিভা খুঁজে বের করা এবং তরুণদের খেলাধুলায় আরও সম্পৃক্ত করাই এই লীগের মূল লক্ষ্য ছিল।

পুরষ্কার বিতরণী শেষে টুর্নামেন্টের সভাপতি শেখ মনোয়ার হোসেন লোটাস বলেন, তিনি এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আনন্দিত এবং এই ধরনের টুর্নামেন্ট প্রতিটি মাঠে আয়োজন হওয়া দরকার। এই ধরনের আয়োজনে তার পক্ষ থেকে সবসময় সর্বোচ্চ সহযোগিতা থাকবে।

ক্রিকেটপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, খেলোয়াড়দের দারুণ নৈপুণ্য এবং আয়োজকদের সুষ্ঠু ব্যবস্থাপনায় আত্রাই ডোমেস্টিক ক্রিকেট লীগের দ্বিতীয় আসর স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :