1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
হিলি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি গোলাম রাব্বানী,সাধারণ সম্পাদক সোহেল রানা সংকট অনেক তবুও ৩১ দফার আলোকে সফলতার ট্র্যাকেই তারেক রহমানের সরকার ; পারভেজ মোহাম্মদ চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার, দুদকের মামলায় কারাগারে কামাল আত্রাই জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা,বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ আত্রাই ২০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক আত্রাই উপজেলাবাসীর আস্থার ঠিকানা “ইউএনও” মো. মনিরুজ্জামান সিলেট সিটি কর্পোরেশনে নিয়োগ অনিয়মের অভিযোগ, মেয়াদোত্তীর্ণ চুক্তিতে ২১ মাস ধরে পদে কর্মকর্তা সাভারের কলমায় দোয়া মাহফিলের মধ্য দিয়ে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালন সাভার ফ্যামিলি কার্ডের মাঠপর্যায়ের দায়িত্বে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত

আত্রাইয়ে বিশ্বকাপ ফুটবল খেলা শেষে খিচুড়ি বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৮ জুলাই, ২০২৬

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি: নওগাঁ জেলার আত্রাই উপজেলায় বিশ্বকাপ ফুটবল খেলা উপভোগ শেষে খিচুড়ি বিতরণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের মাথায় গুরুতর আঘাত লাগায় তাকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) রাতে উপজেলার বিশা ইউনিয়নের পারমোহনঘোষ গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মিশর ও আর্জেন্টিনার মধ্যকার বিশ্বকাপ ফুটবল খেলা শেষে আয়োজকদের পক্ষ থেকে দর্শকদের মাঝে খিচুড়ি পরিবেশন করা হচ্ছিল। এ সময় প্লেট বিতরণকে কেন্দ্র করে রাজিব ও কুরবানের মধ্যে কথাকাটাকাটির সৃষ্টি হয়। একপর্যায়ে তা হাতাহাতি এবং পরে সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে অন্তত তিনজন আহত হন। আহতদের মধ্যে একজনের মাথায় গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করেন। অপর আহতরা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।

ঘটনার পর এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ বিষয়ে আত্রাই থানার সঙ্গে যোগাযোগ করা হলে থানা সূত্র জানায়, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :