1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
নতুন কুঁড়িতে সফল আত্রাইয়ের কিশোরদের উষ্ণ অভ্যর্থনা, সনদপত্র প্রদান আত্রাই প্রতিবেশীদের রোষানলে অসহায় বাণুর পানিবন্দি জীবন হিলি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি গোলাম রাব্বানী,সাধারণ সম্পাদক সোহেল রানা সংকট অনেক তবুও ৩১ দফার আলোকে সফলতার ট্র্যাকেই তারেক রহমানের সরকার ; পারভেজ মোহাম্মদ চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার, দুদকের মামলায় কারাগারে কামাল আত্রাই জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা,বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ আত্রাই ২০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক আত্রাই উপজেলাবাসীর আস্থার ঠিকানা “ইউএনও” মো. মনিরুজ্জামান সিলেট সিটি কর্পোরেশনে নিয়োগ অনিয়মের অভিযোগ, মেয়াদোত্তীর্ণ চুক্তিতে ২১ মাস ধরে পদে কর্মকর্তা সাভারের কলমায় দোয়া মাহফিলের মধ্য দিয়ে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালন

নতুন কুঁড়িতে সফল আত্রাইয়ের কিশোরদের উষ্ণ অভ্যর্থনা, সনদপত্র প্রদান

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

আবু সুলতান আহমেদ,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে সফলতা অর্জনকারী নওগাঁর আত্রাই উপজেলার শিশু-কিশোরদের উষ্ণ অভ্যর্থনা ও সনদপত্র প্রদান করা হয়েছে।
নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর উদ্বোধন হয় ২ মে ২০২৬। দীর্ঘ আয়োজনের পর ২৭ জুলাই অনুষ্ঠিত হয় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। দেশব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় প্রায় ১ লাখ ৭০ হাজার কিশোর-কিশোরী অংশগ্রহণ করে।

এ প্রতিযোগিতায় নওগাঁ জেলার ১১টি উপজেলা থেকে শিশু-কিশোর ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। তারা ৮টি ভিন্ন ইভেন্টের পাশাপাশি কাবাডি খেলায়ও অংশগ্রহণ করে চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে।

প্রতিযোগিতায় আত্রাই উপজেলার কিশোরদের সফলতার স্বীকৃতিস্বরূপ তাদের হাতে সনদপত্র তুলে দেন নওগাঁ-৬ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম। এ সময় তাদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয় এবং ভবিষ্যতে ক্রীড়া ও অন্যান্য সৃজনশীল কর্মকাণ্ডে আরও ভালো করার জন্য উৎসাহিত করা হয়।

সংশ্লিষ্টরা বলেন, এ ধরনের আয়োজন শিশু-কিশোরদের প্রতিভা বিকাশের পাশাপাশি তাদের মধ্যে আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :