1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই জমকালো আয়োজনে মেহেদী খেলাঘরের দ্বিতীয় আউটলেট উদ্বোধন সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জুলাই যোদ্বা তমিজ উদ্দিনকে চান তৃণমূলের নেতাকর্মীরা পিয়ন থেকে কোটি টাকার সাম্রাজ্য: জলিলের সম্পদের উৎস নিয়ে শত প্রশ্ন আশুলিয়ায় যুবক নিখোঁজ, থানায় জিডি আত্রাইয়ে বিলুপ্তপ্রায় দেশীয় মাছ ফিরিয়ে আনতে ৮ স্থানে ২৭১ কেজি পোনা অবমুক্ত বদলগাছীতে গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল করতে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর বিচারসেবা নিশ্চিতে জেলা পর্যায়ে গ্রাম আদালতের আউটরিচ সভা অনুষ্ঠিত ঢাকা প্রেসক্লাবকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুদানের চেক হস্তান্তর সাভারে আমিনবাজার ফাঁড়ির ইনচার্জ জাকির জেলার শ্রেষ্ঠ এসআই ১৬ বছর দখলে থাকা সরকারি কর্মচারির জমি জোরপূর্বক দখলের চেষ্টা, কিসমত গুনটিতে উত্তেজনা

আত্রাই জমকালো আয়োজনে মেহেদী খেলাঘরের দ্বিতীয় আউটলেট উদ্বোধন

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি: জার্সি ও খেলাধুলার সামগ্রীর জনপ্রিয় প্রতিষ্ঠান মেহেদী খেলাঘর এন্ড জার্সি শপের দ্বিতীয় আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। খেলাপ্রেমীদের সুবিধা ও সহজ যাতায়াতের বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন এ আউটলেটটি স্থাপন করা হয়েছে আত্রাই উপজেলার নিকটস্থ  নাটোর সিএনজি স্ট্যান্ড মেইন রোডের পাশে

আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন আউটলেটটির যাত্রা শুরু হয়। এ সময় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী, স্থানীয় ব্যবসায়ী, ক্রীড়াপ্রেমী, বিভিন্ন বয়সী খেলোয়াড় ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

মেহেদী খেলাঘর এন্ড জার্সি শপ দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মানসম্মত জার্সি, ফুটবল, ক্রিকেট সামগ্রীসহ খেলাধুলার প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করে আসছে। নতুন আউটলেট চালুর ফলে নাটোর শহরসহ আশপাশের এলাকার খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের জন্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ আরও সহজ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

উদ্বোধনী আয়োজনে উপস্থিত কয়েকজন খেলাপ্রেমী বলেন, “খেলাধুলার প্রতি মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে। কিন্তু প্রয়োজনীয় জার্সি ও ক্রীড়া সামগ্রী সহজে পাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। মেহেদী খেলাঘরের নতুন আউটলেটটি মেইন রোডের পাশে হওয়ায় এখন খেলোয়াড় ও সাধারণ ক্রেতাদের যাতায়াত এবং কেনাকাটা দুটোই সহজ হবে।”

তারা আরও বলেন, স্থানীয় পর্যায়ে খেলাধুলার পরিবেশ আরও প্রাণবন্ত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। মানসম্মত ক্রীড়া সামগ্রী সহজলভ্য হলে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহও বাড়বে।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিভিন্ন ধরনের জার্সি ও খেলাধুলার সামগ্রী সরবরাহ করা হবে। একই সঙ্গে ক্রেতাদের সুবিধা, পছন্দ ও প্রয়োজন অনুযায়ী পণ্য দেওয়ার চেষ্টা থাকবে।

নতুন আউটলেটের উদ্বোধনকে কেন্দ্র করে স্থানীয় খেলাপ্রেমীদের মধ্যে বেশ উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তাদের প্রত্যাশা, মেহেদী খেলাঘর এন্ড জার্সি শপের নতুন এ আউটলেটটি আত্রাই উপজেলার  ক্রীড়া অঙ্গনে আরও নতুন মাত্রা যোগ করবে এবং খেলোয়াড়দের প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :