1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ে একই স্থানে বারবার ছিনতাই-ডাকাতি, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ধামসোনা ইউনিয়নে সেবার অন্য নাম আবুল কালাম আজাদ, মানবিক কর্মকাণ্ডে মুগ্ধ এলাকাবাসী কাস্টমস কর্মকর্তার বহনকারী সিএনজির গতিরোধ ও হত্যাচেষ্টার অভিযোগ,মামলা দায়েরের প্রস্তুতি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনালে কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সেফ রোড ফাইটার সাংবাদিক তারিকুল ইসলাম সড়ক দুর্ঘটনায় আহত রাণীনগরে কাস্টমস কর্মকর্তার গাড়ি আটকে হত্যাচেষ্টার অভিযোগ, বিএনপি নেতাকর্মী ও প্রশাসনের সহায়তায় রক্ষা এলজিইডি ময়মনসিংহ সমাচার নির্বাহী প্রকৌশলী সালমান রহমান গিলে খাচ্ছে এলজিইডি রাণীনগরে কাস্টমস কর্মকর্তার গাড়ির গতিরোধ করে হত্যাচেষ্টার অভিযোগ, বিএনপি নেতাকর্মীদের সহায়তায় উদ্ধার আত্রাই মাদকের বিরুদ্ধে এমপি রেজুর জিরো টলারেন্স ঘোষণার পরদিনই ৩৫০ পিচ এম্পুল ইনজেকশন সহ আটক-০১ মুকসুদপুরে ছাত্রলীগ নেতা নেওয়াজ গ্রেফতার: রাজনৈতিক প্রতিহিংসার দাবি পরিবারের

আত্রাইয়ে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি এসএম রেজাউল ইসলাম রেজু

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

আবু সুলতান আহমেদ,উপজেলা (আত্রাই) প্রতিনিধি:
নওগাঁর আত্রাই উপজেলায় খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করেছেন নওগাঁ-০৬ আসনের সংসদ সদস্য এসএম রেজাউল ইসলাম রেজু। রবিবার এ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাজের আনুষ্ঠানিক সূচনা করেন।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আলাউল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিকী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান এবং আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিমসহ স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীরা।

প্রকল্পের আওতায় নওদাপাড়া সিংসাড়া খাল থেকে শুকচারা মাঠ পর্যন্ত মোট ১,১৪০ মিটার খাল পুনঃখনন করা হবে। এ খনন কাজে মোট ২৯ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রেজাউল ইসলাম রেজু বলেন, খাল পুনঃখননের মাধ্যমে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। তিনি স্থানীয় জনগণকে এ প্রকল্পের সুফল সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান জানান।

উপস্থিত স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে যাওয়ায় কৃষিকাজে ব্যাঘাত সৃষ্টি হচ্ছিল। পুনঃখননের ফলে জলাবদ্ধতা দূর হবে এবং এলাকার কৃষি ও পরিবেশে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা আশা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :