1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ে একই স্থানে বারবার ছিনতাই-ডাকাতি, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ধামসোনা ইউনিয়নে সেবার অন্য নাম আবুল কালাম আজাদ, মানবিক কর্মকাণ্ডে মুগ্ধ এলাকাবাসী কাস্টমস কর্মকর্তার বহনকারী সিএনজির গতিরোধ ও হত্যাচেষ্টার অভিযোগ,মামলা দায়েরের প্রস্তুতি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনালে কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সেফ রোড ফাইটার সাংবাদিক তারিকুল ইসলাম সড়ক দুর্ঘটনায় আহত রাণীনগরে কাস্টমস কর্মকর্তার গাড়ি আটকে হত্যাচেষ্টার অভিযোগ, বিএনপি নেতাকর্মী ও প্রশাসনের সহায়তায় রক্ষা এলজিইডি ময়মনসিংহ সমাচার নির্বাহী প্রকৌশলী সালমান রহমান গিলে খাচ্ছে এলজিইডি রাণীনগরে কাস্টমস কর্মকর্তার গাড়ির গতিরোধ করে হত্যাচেষ্টার অভিযোগ, বিএনপি নেতাকর্মীদের সহায়তায় উদ্ধার আত্রাই মাদকের বিরুদ্ধে এমপি রেজুর জিরো টলারেন্স ঘোষণার পরদিনই ৩৫০ পিচ এম্পুল ইনজেকশন সহ আটক-০১ মুকসুদপুরে ছাত্রলীগ নেতা নেওয়াজ গ্রেফতার: রাজনৈতিক প্রতিহিংসার দাবি পরিবারের

আত্রাই কেন্দ্রীয় ছাত্রদলকে বৃদ্ধা আঙ্গুলী দেখিয়ে সংস্কৃতি অনুষ্ঠান, নেপথ্যে- আহ্বায়ক শাকিল

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫

মো.শিফাত মাহমুদ ফাহিম, বিশেষ প্রতিনিধি: জানুয়ারি মাসের ০১ তারিখে প্রতি বছরের ন্যায় এবারও কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশে সারাদেশ ব্যাপী ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে সংগঠনটির নেতাকর্মীরা।সারাদেশের ন্যায় নওগাঁ জেলার আত্রাই উপজেলায় ও থানা ছাত্রদলের আহ্বায়ক মো.শাকিল হোসেন অন্তরের উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী পালন এবং তার পাশাপাশি আয়োজন করা হয় বর্ষ-বরণ ও সংস্কৃতিক অনুষ্ঠানের।

কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশ অমান্য করে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করাই আত্রাই থানা ছাত্রদল ও কলেজ শাখা ছাত্রদলের একাংশ নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে।বিক্ষুব্ধ নেতাকর্মীরা বলেন,যেখানে কেন্দ্র থেকে নিষেধ করা হয়েছে কোনো ধরনের সংস্কৃতি অনুষ্ঠান করা যাবেনা সেখানে দলকে এবং আমাদের সংগঠনকে বির্তকে ফেলানোর জন্য এমন জঘন্য আয়োজন করেছে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাকিল।আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসনে ছিলেন নওগাঁ-০৬ আসনের মনোনয়ন (বিএনপি) প্রত্যাশী বির্তকিত এসএম রেজাউল ইসলাম রেজু।আরও উপস্থিত ছিলেন তার ভাতিজা ০৫ আগস্ট পরবর্তী চাঁদাবাজ খ্যাত মনোয়ার হোসেন লোটাস সহ প্রমুখ।

এ বিষয় নিয়ে কেন্দ্রীয় ছাত্রদলের এক নেতার সাথে মুঠোফোনে কথা বলা হলে তিনি অপরপ্রান্ত থেকে বলেন, প্রতিবছরের থেকে এবছর দেশের ও দেশের মানুষের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে একটু ব্যতিক্রম ভাবে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে সংগঠনটির নেতাকর্মীদের।

তিনি আরও বলেন,কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে প্রতিটি জেলায় জেলায় ছাত্রদলের নেতাকর্মীদের কাছে মৌখিক ভাবে বার্তা প্রেরণা করা হয় এ বছর প্রতিষ্ঠা বার্ষিকীতে কোনো ধরনের সংস্কৃতি তথা মনোরঞ্জ অনুষ্ঠানের আয়োজন করা যাবেনা।যদি কোথাও ছাত্রদলের কোনো নেতাকর্মীর কেন্দ্রীয় এই নির্দেশ অমান্য করে এধরণের কার্যকলাপের সাথে লিপ্ত হয় তাহলে তাদের ব্যবস্থা সাংগঠনিক ভাবে করা হবে তথ্য প্রমাণের ভিত্তিতে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :