1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ে একই স্থানে বারবার ছিনতাই-ডাকাতি, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ধামসোনা ইউনিয়নে সেবার অন্য নাম আবুল কালাম আজাদ, মানবিক কর্মকাণ্ডে মুগ্ধ এলাকাবাসী কাস্টমস কর্মকর্তার বহনকারী সিএনজির গতিরোধ ও হত্যাচেষ্টার অভিযোগ,মামলা দায়েরের প্রস্তুতি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনালে কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সেফ রোড ফাইটার সাংবাদিক তারিকুল ইসলাম সড়ক দুর্ঘটনায় আহত রাণীনগরে কাস্টমস কর্মকর্তার গাড়ি আটকে হত্যাচেষ্টার অভিযোগ, বিএনপি নেতাকর্মী ও প্রশাসনের সহায়তায় রক্ষা এলজিইডি ময়মনসিংহ সমাচার নির্বাহী প্রকৌশলী সালমান রহমান গিলে খাচ্ছে এলজিইডি রাণীনগরে কাস্টমস কর্মকর্তার গাড়ির গতিরোধ করে হত্যাচেষ্টার অভিযোগ, বিএনপি নেতাকর্মীদের সহায়তায় উদ্ধার আত্রাই মাদকের বিরুদ্ধে এমপি রেজুর জিরো টলারেন্স ঘোষণার পরদিনই ৩৫০ পিচ এম্পুল ইনজেকশন সহ আটক-০১ মুকসুদপুরে ছাত্রলীগ নেতা নেওয়াজ গ্রেফতার: রাজনৈতিক প্রতিহিংসার দাবি পরিবারের

আত্রাই জমি দখলকে কেন্দ্র করে বর্গাচাষিকে প্রাণনাশের হুমকি ও মারধরের অভিযোগ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫


নিজস্ব প্রতিবেদক, আত্রাই (নওগাঁ)
: নওগাঁর আত্রাই উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক বর্গাচাষিকে মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী জমির মালিক মো: আজিমুদ্দিন সোনার (৭৯) গত ২৬ ডিসেম্বর আত্রাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার দমদত্তবাড়িয়া গ্রামের মৃত কেতু সোনারের ছেলে আজিমুদ্দিন সোনার মৌজাঃ হিঙ্গুলকান্দী জে,এল নং১২৮,আর.এস-৪৯৬ খতিয়ানের ১৩৪৩ দাগের ১১১ শতকের কাতে ৩৩ শতাংশ জমি ক্রয়সূত্রে মালিক হয়ে গত ৩০ বছর ধরে ভোগদখল করে আসছেন। গত ২৬ ডিসেম্বর সকালে উক্ত জমিতে বর্গাচাষি মো: আলম সরদার কাজ করতে গেলে বিবাদী মো: আফজালুর রহমান (৬০), মো: ওমর আলী (৫৫), মো: রফিকুল ইসলাম (৫০) ও মো: আব্দুল আলীমসহ (৩০) অজ্ঞাত ব্যক্তিরা লাঠিসোটা নিয়ে জমিতে প্রবেশ করে।

অভিযোগে উল্লেখ করা হয়, বিবাদীরা জমিতে ঢুকে বর্গাচাষিকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং কাজ করতে বাধা দেয়। বর্গাচাষি আলম সরদার এর প্রতিবাদ করলে বিবাদীরা তাকে মারধর করতে উদ্যত হয় এবং জমিতে পুনরায় আসলে প্রাণনাশের হুমকি দিয়ে জমি থেকে তাড়িয়ে দেয়। এ সময় স্থানীয়রা এগিয়ে আসলে বিবাদীরা ঘটনাস্থল ত্যাগ করে।

ভুক্তভোগী জমির মালিক আজিমুদ্দিন সোনার বলেন,”আমি বৈধভাবে জমির মালিক হয়ে দীর্ঘ বছর ধরে ভোগদখল করছি। কিন্তু বিবাদীরা অন্যায়ভাবে আমার চাষিকে মারধর ও হুমকি দিচ্ছে। আমি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি এবং প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করছি।”

এই ঘটনায় আত্রাই থানায় একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে বলে আশা করছেন ভুক্তভোগী পরিবারটি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :