1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই ৪০ বিদ্যালয়ের ২৪০ শিক্ষার্থীর অংশগ্রহণে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী শুরু আত্রাইয়ে সরকারি সম্পদ চুরির সময় ভ্যানসহ চেয়ারম্যান জনতার হাতে আটক আত্রাইয়ে শিক্ষার্থীকে পিটিয়ে জখম, বিচার চাওয়ায় বাদীর বাড়িতে হামলার অভিযোগ সরকারি অফিস সময়ে ব্যক্তিগত চেম্বারে স্বাস্থ্য সহকারী,সংবাদ প্রকাশের পর শোকজ আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে মারধর ও শোরুম লুট; হত্যার হুমকি আত্রাই আ.লীগ নেতার ছেলের বাল্যবিবাহ, বৌভাত বন্ধে গিয়ে হেনস্তার শিকার ইউএনওসহ প্রশাসন আত্রাইয়ে বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে বাধার মুখে মোবাইল কোর্ট,বর-কনেসহ আটক ৩ পরকীয়ার অভিযোগে স্বামীর মৃত্যুর দাবি, গ্রাম্য সালিশে ৪০ হাজার টাকা জরিমানায় মুক্তি আত্রাইয়ে মোবাইল কোর্টে মাদক সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ৭ জনসহ মোট ৯ জনের মরদেহ আসছে আগামীকাল

আশুলিয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা ; দখলকৃত খাল উদ্ধার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩

সাভার প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় শিমুলিয়া ইউনিয়নের বড় রাঙামাটি শ্মশানঘাট এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বেদখলকৃত মধ্যপাড়া নদী অবমুক্তকরণের পাশাপাশি একটি মাটি খননের যান্ত্রিক মেশিন (বেকু) জব্দ করা হয়।
আদালত পরিচালনা করেন আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুর রহমান।
বুধবার(২৭ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের পাশাপাশি ভূমি অফিসের বিভিন্ন কর্মচারী মোতায়েন করা হয়।

অবৈধভাবে খাল ভরাট করে মাটি কাটার বিষয়ে জানতে চাইলে আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুর রহমান বলেন,খাল ভরাট করে মাটি কাটার প্রস্তুতি গ্রহণকালে আমরা মোবাইল কোট পরিচালনা করি। মান্যবর জেলা প্রশাসকের নির্দেশে আজকের এই মোবাইলকোর্ট পরিচালনা করা হয়েছে। খালের যে অংশে মাটি ভরাট করা হয়েছিল সে মাটি অপসারণ করে আমরা পুনরায় খালকে খালের রূপে ফিরিয়ে দিয়ে আমরা আমাদের কার্যক্রম বাস্তবায়ন করেছি। যে বেকু মেশিন দিয়ে খাল ভরাট চলছিল সেই ভেকু মেশিনটি আমরা জব্দ করেছি। ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় জরিমানার আওতায় আনা সম্ভব হয়নি। ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুর রহমানের অভিযানের ফলে খালটি পুনরুদ্ধার হওয়ায় স্বস্তি ফিরেছে স্থানীয়দের মাঝে। সময়োপযোগী এই পদক্ষেপ নেয়ায় স্থানীয়রা নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমানকে ধন্যবাদ জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :